নিউইয়র্কের পার্কচেস্টারে বর্ণাঢ্য পথমেলা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নিউইয়র্কের পার্কচেস্টার পথমেলা । বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং (বাংলাবাজার) এভিনিউর অলমাস্টেড এভিনিউতে গত ৩১ মে বাংলাদেশী আমেরিকান কারচারাল এসোসিয়েশনের আয়োজনে এ পথমেলা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী জমজমাট এ মেলা উপভোগ করেন। দেশজ পোষাক পরে বিপুল সংখ্যক প্রবাসী মেলায় যোগ দেন। নারী এবং নতুন প্রজন্মের প্রবাসীদের ব্যাপক অংশ গ্রহণে মেলাটি হয়ে উঠে উৎসব মুখর।
মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট মাস্টার অব ল মোহাম্মদ এন মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সাধারণ সম্পাদক ও পথমেলার আহ্বায়ক বিশিষ্ট সংগঠক আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, পথমেলার সদস্য সচিব সোহেল চৌধুরী ও সমন্বয়কারী বুরহান উদ্দীন, সিনিয়ার সহ-সভাপতি জাফর তালুকদার, সহ-সভাপতি জাকির আহমদ, বাহারুল ইসলাম শামীম, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, এটর্ণী মারিজান, কমিউনিটি এক্টিভিস্ট জাকির এ খান, মখন মিয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আতাউর রহমান সেলিম, আবুল খায়ের আখন্দ, নুরুল এহিয়া, নূরে আলম জিকু, ফরিদা ইয়াসমিন, কাউছারুজ জামান, মো: শামিম মিয়া, শাহেদ আহমেদ, তৌফিকুর রহমান ফারুক, তোফায়েল চৌধুরী, অয়েল কেয়ারের আনোয়ার হোসেন,এমরান শাহ রন প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি কামাল আহমদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন পথমেলার আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন।

মেলায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করে বাফার শিল্পীরা। পরে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, ন্যান্সী খান, রোকসানা, শম্পা জামান, মিহির, আশিকসহ অন্যান্য শিল্পিবৃন্দ। উপস্থাপনায় ছিলেন শারমিন রেজা ইভা।
পথমেলায় দেশীয় খাবার, পোষাক, রকমারি দ্রব্যাদির স্টল ছিলো খোলা আকাশের নিচে। শিশু-কিশোরদের জন্য ছিলো ফ্রি এন্টারটেইনমেন্টের ব্যবস্থা। পথমেলায় ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র। র্যাফেল ড্রেতে নিউইয়র্ক-ঢাকাÑনিউইয়র্ক এয়ার টিকিটি ছাড়াও ছিলো আরো লোভনীয় পুরস্কার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা বাঙ্গালী প্রজন্মের কাছে দেশের নানা দিক তুলে ধরা হয় পথমেলার মাধ্যমে। আমাদের পরবর্তী প্রজন্ম আমেরিকান মূলধারার সাথে মিশে গেলেও তাদের বাংলাদেশী সংস্কৃতি ধরে রাখতে হবে। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতির পরিচিতি ঘটাতে এ মেলা ভ’মিকা রাখবে।

তারা বলেন, মেলা উৎসব প্রবাসে বাঙ্গালীর অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করে বলে উল্লেখ করে বক্তারা বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা এবং প্রসার ঘটছে। বাঙ্গালীর এ নব জাগরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সমৃদ্ধ জাতিসত্ত্ব¡াকেই তুলে ধরা হচ্ছে।

পথমেলা উপলক্ষে শাহ বদরুজ্জামান রুহেলের সম্পাদনায় ‘মোহনা’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়। পথমেলায় মিডিয়া পার্টনার ছিল টাইম টেলিভিশন, সাপ্তাহিক ঠিকানা ও বাংলা পত্রিকা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন‘র সভাপতি আব্দুল হাসিম হাসনু, সহ-সভাপতি জাফর তালুকদার, রেহানুজ্জামান, জাকির আহমেদ, মোহাম্মদ রানা ও আবুল কাহের আকন্দ, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রুবেল, শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বদরুজ্জামান রুহেল, প্রচার ও গণসংযোগ সম্পাদক চৌধুরী এম মোমিত (তানিম), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য ও আইন সম্পাদক এম এ আজিজ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ইমাম হোসেন, মহিলা ও স্কুল শিক্ষা সম্পাদক রাবেয়া মালেক, সদস্য আহবাব চৌধুরী খোকন, সৈয়দ ইলিয়াস খছরু, সেবুল খান মাহবুব ও বাহারুল ইসলাম শামীম।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion

