Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

সাইবার হামলা: ৪০ লাখ মার্কিন সরকারি কর্মচারীর তথ্য চুরি, এফবিআই হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করছে

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: June 6, 2015 | 10:20 PM

যুক্তরাষ্ট্রে চালানো এক সাইবার হামলায় প্রায় ৪০ লাখ সরকারি কর্মচারীর ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা ঘটেছে। চীনের হ্যাকাররা ব্যাপক আকারে সংঘটিত এ হ্যাকিংয়ের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ‘দি অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট’ (ওপিএম) বর্তমান এবং সাবেক সরকারি কর্মচারীদের ডেটা চুরির বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এমন অভিযোগকে ‘দায়িত্বজ্ঞানহীন‘ বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওপিএম বলেছে, গত এপ্রিলে নিজেদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আপডেট করার সময় হ্যাকিংয়ের বিষয়টি তাদের নজরে এসেছিল। ওপিএম জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে, এমন প্রতিটি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাদের কাছে সমাধানের প্রস্তাব দেয়া হবে। ওপিএম-এর ডাটাবেজে প্রায় ৪০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর কাজের ধরন, কর্ম-পর্যালোচনা এবং প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। এদিকে সাইবার অনুপ্রবেশে চীন জড়িত কিনা, তা নিশ্চিত করেননি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হ্যাকিংয়ের ঘটনায় তদন্ত পরিচালনা করছে। এর আগে ২০১৪ সালের নভেম্বরে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিক্যিউরিটির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীর ফাইল হ্যাক করা হয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ