মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন : বাংলাদেশে বিনিয়োগে এখনও অনেক বাধা
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনও অনেক বাধা রয়েছে। অপর্যাপ্ত অবকাঠামো, আর্থিক প্রতিবন্ধকতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং দুর্নীতি অব্যাহতভাবে বিদেশি বিনিয়োগকে ব্যাহত করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থনৈতিক এবং ব্যবসা বিষয়ক ব্যুরো প্রকাশিত ‘২০১৫: ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট’ শীর্ষক দীর্ঘ প্রতিবেদনে বাংলাদেশ অংশে এ কথা বলা হয়েছে। বাংলাদেশ নিয়ে ২৭ পৃষ্ঠার ওই বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধা কমিয়ে আনতে বাংলাদেশ ধীর গতিতে উন্নতি করেছে। কিন্তু এখনও অনেক বাধা রয়েছে। দ্বন্দ্ব সমাধানের কার্যকর বিকল্প পদ্ধতির অভাব এবং বিচারিক প্রক্রিয়ার ধীর গতি ব্যবসায়িক চুক্তি ও দ্বন্দ্বের সমাধান প্রয়োগকে ব্যাহত করছে। এছাড়া ২০১৫ সালের প্রথম চতুর্ভাগে বিতর্কিত নির্বাচনের এক বছরপূর্তিতে ব্যাপক রাজনৈতিক সহিংসতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। তবে ব্যবসা ও বিনিয়োগের ওপর স্বল্পমেয়াদে নেতিবাচক প্রভাবের উদ্বেগ বৃদ্ধি পেলেও ২০১৫ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশের উপরেই রয়েছে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!