Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পুরুষের ‘স্তন’: ভারতে ক্রমবর্ধমান এক স্বাস্থ্য সমস্যার নাম

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: June 12, 2015 | 10:19 PM

ভারতের রাজধানী দিল্লির কসমেটিক সার্জনরা নতুন এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তাদের কাছে ক্রমেই বহু তরুণ যাচ্ছেন নিজেদের স্ফীতকায় বক্ষ ছোট করার জন্য! যেখানে বক্ষ ছোট করার জন্য প্রতিমাসে ৩ জনের বেশি নারীদের দেখতে পান না চিকিৎসকরা, সেখানে তাদের কাছে গড়ে ৮-১০ জন পুরুষ এ সমস্যা নিয়ে যান। এর জন্য হরমোন সমস্যা ছাড়াও, জিমে যাওয়া তরুণদের মধ্যে স্টেরয়েড গ্রহণের প্রবণতা, স্থুলতা ও অন্যান্য শরীরতত্ত্বীয় বিষয় দায়ী। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বিএলকে সুপার-স্পেশালিটি হাসপাতালের প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগের প্রধান ডা. মেজর জেনারেল এএস বাথ বলেন, তরুণদের মাঝে বক্ষ-বর্ধনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এক দশক আগ পর্যন্তও আমরা বক্ষ ছোট করতে আগ্রহী তরুণদের পেতামই না। কিন্তু এখন আমরা প্রতি সপ্তাহে ২ থেকে ৩ জনকে পেয়ে থাকি।
বক্ষ বর্ধনের বিষয়টি মানবশরীরে ঘটে থাকে পুরুষ ও নারী হরমোন অর্থাৎ এন্ড্রোজেন ও অ্যাস্ট্রোজেনের ভারসাম্যহীনতার কারণে। ১৯-২৫ বছর বয়সী যুবকদের বেলায় এটি বেশি দেখা যায়। তবে কিছু ঘটনা মধ্যবয়স্ক পুরুষদের বেলায়ও দেখা গেছে। সমাজে একটি প্রচলিত ভুল ধারণা হচ্ছে, পুরুষদের শরীরে নারী হরমোন থাকে না। কিন্তু ডা. বাথ যেমনটি বলছিলেন, পুরুষদের শরীরেও নারী হরমোন থাকে, তবে পরিমাণে কম। কিন্তু পুরুষদের শরীরে পুরুষ ও নারী হরমোনের যে ভারসাম্য, তার হানি ঘটে তখন, যখন শরীর বেশি পরিমাণে নারী হরমোন গ্রহণ করে। তবে এ ধরনের ঘটনা বেশ বিরল। বেশির ভাগ ক্ষেত্রে বাইরের বিভিন্ন নিয়ামকের দরুন এমনটি ঘটে। যেমন, দুর্বল পুষ্টি ও স্টেরয়েড ব্যবহার এবং শারীরিক অসক্রিয়তা।
বেশি বেশি মাংস ও দুধ পানে হরমোন-বৃদ্ধি ঘটে দ্রুত হারে। তাই হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। শারীরিক অসক্রিয়তা একে আরও উসকে দেয়। ডা. সুনীল চৌধুরীর মতে, মানুষের বর্তমান জীবনধারণ আবশ্যিকভাবে এই নতুন সমস্যায় ভূমিকা রাখছে। তার মতে, যারা খুব দ্রুত ‘সিক্স প্যাকস’ বানাতে গিয়ে বিভিন্ন স্টেরয়েড ও পুষ্টিসমৃদ্ধ উপাদান বেশি গ্রহণ করেন, তাদের বেলায় এসব বেশি ঘটে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV