Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা শেখ আল মামুনের বর্ণাঢ্য সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: June 19, 2015 | 9:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের মামুন’স টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ শেখ আল মামুনের বর্ণাঢ্য সংবর্ধনা গত ৮ জুন সোমবার ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেস্টুুরেন্টে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল একাডেমি ফর ফিউচার ফিজিশিয়ান এন্ড মেডিকেল সায়েনটিস্ট কর্তৃক তাকে ‘অনারারি বোর্ড অব এডুকেটর ২০১৫’ হিসেবে স্বীকৃতি দেয়ায় তার সম্মানে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি এবং থ্রি জি এলায়েন্স অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে।
মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এ ইসলাম মামুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফফার চৌধুরী খসরু, নজরুল হক, ফরিদা ইয়াসমিন, সাখাওয়াত আলী, কৃষিবিদ আবদুস সবুর, প্রফেসর খলিলুর রহমান, কৃষিবিদ মিজানুর রহমান, এডভোকেট হেমায়েত উদ্দিন, আলহাজ খবীর উদ্দিন ভূইয়া, লিয়াকত হোসেন, শেখ আল মামুনের পিতা মোঃ খলিলুর রহমান ও মামুন’স টিউটোরিয়ালের ছাত্র ইমতিয়াজ রহমান।
শেখ আল মামুনের জীবনবৃত্তান্তত পড়ে শোনান রাশেদ মজুমদার। অনুষ্ঠানের শেষ পর্বে শেখ আল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শেখ আল মামুন তার বক্তব্যে বলেন, ন্যাশনাল একাডেমি অব ফিউচার ফিজিশিয়ান আমাকে যে সম্মান দিয়েছে তা আমার একার নয়, এটা আমার কমিউনিটির। আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতা আমাকে এ সম্মান পেতে সহায়তা করেছে।
বক্তারা বলেন, শেখ আল মামুনের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় নতুন প্রজন্মের বাংলাদেশী ছেলেমেয়েরা দিকনির্দেশনা পেয়ে স্পেশালাইজড হাইস্কুলসহ ভালো কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। বর্তমানে তিনি ব্রঙ্কসের পাশপাশি জ্যাকসন হাইটসে আরো একটি শাখা খুলে কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV