শিরিনা খাতুনের চিকিৎসায় সাহায্যের আবেদন
নিউইয়র্ক: বাংলাদেশের ঝিনাইদহ জেলার দরিদ্র রিকশা চালক সিরাজুল ইসলামের কন্যা শিরিনা খাতুন মাত্র চার বছর বয়সে শীতের একদিনে কেরোসিনের প্রদীপের সৃষ্ট আগুনে দগ্ধ হয়। তার শরীরের প্রায় অর্ধেক অংশ ঝলসে যায়। বর্তমানে শিরিনা খাতুনের বয়স ১৪। বিগত দশটি বছর সে বয়ে বেড়াচ্ছে অগ্নিদগ্ধ যন্ত্রনা। অর্থের অভাবে তার দরিদ্র পিতা যথাসময়ে চিকিৎসা করাতে পারেননি। এলাকার বিত্তশালী ব্যক্তিদের দ্বারস্থ হয়েও তেমন কোন লাভ হয়নি। অবশেষে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন সদয় প্রবাসীদের নিকট। তার বিশ্বাস নিশ্চয় কোন প্রবাসী তার মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন এবং তার চিকিৎসায় সাহায়্যের হাত বাড়াবেন। সিরাজুল ইসলামের গ্রামের বাড়ী ঝিনাইদহ জেলার কুটি দুর্গাপুর গ্রামে। তারা দুই ভাই দুই বোন। তাকে কেউ সাহায্য করতে চাইলে শিরিনা খাতুন সঞ্চয়ী হিসাব নং ২৭৯২০, ইসলামী ব্যাংক লিঃ, ঝিনাইদহ শাখায় সাহায্য পাঠাতে পারেন। তার পিতার মোবাইল নং ০১৭৬৬৭৫৫২১৯, ০১৭২৭২২৪৪৪৮। বর্তমানে শিরিনা খাতুন যশোরের কুইন্স হাসপাতালের ডাক্তার জি এম কিবরিয়ার তত্ত্বাবধানে আছে। যুক্তরাষ্ট্রে তার পরিচিত ঝিনাইদহ ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক আলাউদ্দিন আহম্মদের সাথে ৩৪৭-২৫৫-৪৮১২ নম্বরে যাগাযোগ করা যেতে পারে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া