Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘ইনস্ট্যান্ট আর্টিকেল’ নামে নতুন প্রোগ্রাম : ফেসবুকে প্রকাশ হবে পত্রিকা

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: July 1, 2015 | 10:20 AM

বন্ধু বা পরিচিতজন ফেসবুকে লিংক শেয়ার করলে অনেক সময় তাতে যাওয়া সম্ভব হয় না। ফেসবুকে নানা কারণে এমনটি হয়ে থাকে। এধরনের সমস্যা সমাধানে আর বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না।

সবকিছু ঠিকঠাক থাকলে এ সপ্তাহেই ‘ইনস্ট্যান্ট আর্টিকেল’ নামে নতুন একটি প্রোগ্রাম চালু বিষয়ে নীতিগত অনুমোদন দিতে যাচ্ছে ফেসবুক। অনুমোদন পেলে শিগগিরই তা চালু হবে।
এ প্রোগ্রামের আওতায় সরাসরি ফেসবুকেই প্রকাশিত হবে রিপোর্ট ও আর্টিকেল। যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস, বিবিসি, গার্ডিয়ান, ফরাসি দৈনিক ডের স্পিগেল অনলাইন ও বিল্ডের মতো কয়েকটি পত্রিকা এবং বার্তা সংস্থা তাদের রিপোর্ট ফেসবুকের নিউজফিডে প্রকাশের আগ্রহ দেখিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, নতুন এ প্রোগ্রামের আওতায় ফেসবুকে কোনো রিপোর্ট বা আর্টিকেলের লিংক দেওয়ার বদলে সরাসরিই তা প্রকাশ করা হবে। ফলে বর্তমানে শেয়ার করা লিংকে ক্লিক করে সেটিতে ঢুকে পড়তে হলেও আগামীতে তার দরকার হবে না। ব্যবহারকারী সরাসরিই ফেসবুকে সেটি পড়তে পারবেন।

এরইমধ্যে নিউইয়র্ক টাইমস দিনে ৩০টি রিপোর্ট ফেসবুকের নিউজফিডে প্রকাশ করবে বলে জানিয়েছে। দ্য আটলান্টিকসহ অন্য পত্রিকা তাদের বেশিরভাগ রিপোর্ট প্রকাশে আগ্রহ ব্যক্ত করেছে।

প্রোগ্রামটি চালুর প্রথম দিকে ফেসবুক নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছে তা দৃশ্যমান করবে। তাদের প্রতিক্রিয়া জানার পর অন্য গ্রহকের কাছে এ সেবা পৌঁছে দেবে সামাজিক যোগাযোগ সাইটটি।
ফেসবুকের দাবি, বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে লিংকে ক্লিক করে কোন রিপোর্ট পড়তে যে সময় লাগে তার চেয়ে দশগুণ কম সময়ে ওই রিপোর্ট পড়া যাবে নতুন পদ্ধতিতে। তাছাড়া এ ব্যবস্থার আওতায় প্রকাশকরা তাদের বিজ্ঞাপনের শতভাগ আয়ই নিজেদের পকেটে পুরতে পারবেন। বর্তমানে ফেসবুক এ ধরনের আয়ের ক্ষেত্রে সাধারণত ৩০ শতাংশ রেখে দেয়।
তবে নতুন এ প্রোগ্রামটি ফেসবুক ব্যবহারকরীদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হবে সে বিষয়ে  নানা মুনির নানা মত রয়েছে।  সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল/সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV