Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বিশাল ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: July 2, 2015 | 1:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২৯ জুন সোমবার। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার অনুষ্ঠানে। ইফতার মাহফিলকে কেন্দ্র করে নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বসেছিল প্রবাসীদের মিলনমেলা। ব্রঙ্কসের ৩০৬১ বেইনব্রিজের একটি চার্চের বিশাল হলরুমে অনুষ্ঠিত চমৎকার এই ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন সাংসদ ও জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এম শাহীন, বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অব ল, জালালাবাদ এসোসিয়েশনের নব নির্বাচিত ট্রাস্টি বোর্ড সদস্য একলিমুজ্জামান নুনু, মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, রাজনীতিবিদ জিল্লুর রহমান, আনসার আহমদ চৌধুরী, নুরে আলম জিকু, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন উদ্দিন আহমেদ সোহাগ, বিয়ানীবাজাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বুরহান, রিয়েলেটর জাকির খান, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস শহিদ দুদু, আব্দুর রউফ মছরু, ইকবাল আহমদ, শামসুদ্দীন আহমদ, আজিজুর রহমান পাখি, কামাল উদ্দীন, আব্দুর রব দলা, দেলওয়ার হোসেন মাষ্টার, আবুল হোসেন, মাসুদুল হক সানু, জে মোল্লা সানি, রফিকুল হক ও এবাদ চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট কায়ূম চৌধুরী, নবিগঞ্জ থানা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জামাল হুসেন, যুবনেতা আবু সাইদ আহমদ, আব্দুর রহিম, কাওছার আহমদ, হেলাল উদ্দীন চৌধুরী, সুরুক মিয়া, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি সাব্বির আহমদ, দুরুদ মিয়া রনেল, যুবনেতা জামাল মিয়া, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, ব্রঙ্কস সোসাইটির সভাপতি রেজাউল ইসলাম সেলিম, শাহ আলম, হিরন মিয়া, আহসান হাবীব, ফখর উদ্দীন, মসকুরুল হক, জিলাল আহমদ, গফুর আহমদ, আশফাক চৌধুরী, রুকন আহমদ, আছকির আলী, সঙ্গীতশিল্পী ন্যান্সী খান, রুবিনা খানম, বাংলা পত্রিকার নিউজ এডিটর হাবিবুর রহমান, আজকালের নির্বাহী সম্পাদ সাখওয়াত হোসন সেলিম প্রমুখ।
ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, ইফতার প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজি রেহানুজ্জামান, সদস্য সচিব ইমাম হোসেন, সমন্বয়কারী আবুল খায়ের আকন্দ ও প্রচার ও গণসংযোগ সম্পাদক চৌধুরী এম মোমিত তানিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহবাব চৌধুরী খোকন, মোহাম্মদ রানা, বুরহান উদ্দীন, শাহ বদরুজ্জামান রুহেল, সৈয়দ ইলিয়াস খছরু, বাহারুল ইসলাম শামীম, চৌধুরী মোমিত তানিম ও মনসুর আহমদ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মতিউর রহমান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহান শাহ ইয়াইয়া।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক টিপু চৌধুরী ও ইফতার পস্তুতি কমিটির আহ্বায়ক রেহানুজ্জমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তণ সাংসদ এম এম শাহীন কমিউনিটির উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই সংগঠন এগুলো পথমেলা, ইফতার মাহফিল, বনভোজন, ঈদ পুনর্মিলনী ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যকে এই প্রবাসে আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে অনবদ্য ভুমিকা পালন করছে। তিনি বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকা-ের জন্য তাদের ধন্যবাদ জানান।
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সভাপতি আব্দুল হাসিম হাসনু তার বক্তব্যে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও সহনশীলতা আনয়নে এই আয়োজন বিশাল ভূমিকা রাখবে।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
প্রায় দুশতাধিক লোক বংংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ইফতারে অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তরুণ সংগঠক ও সংগঠনের অন্যতম কর্মকর্তা আহবাব চৌধুরী খোকন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV