যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই। ১৭৭৬ সালের এই দিনে দেশটি ব্রিটিশদের অধীন থেকে মুক্ত হয়। আর দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় প্রতি বছর ৪ জুলাই দেশটিতে জাতীয় ছুটি পালিত হয়। এ ছাড়া দিনটিকে পালনের জন্য থাকে নানারকম আয়োজন। এসবের মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, কনসার্ট, বারবিকিউ, বনভোজন ও পারিবারিক সম্মিলন। আমেরিকা বিপ্লবের মাধ্যমে ১৭৭৬ সালের ২ জুলাই গ্রেট ব্রিটেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ১৩ টি উপনিবেশ মুক্ত হয়। এরপর ৪ জুলাই চূড়ান্তভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া দিনটি আরও নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রে একমাত্র স্বাক্ষরকারী দুজন জন এডামস ও থমাস জেফারসন একইদিন অর্থাৎ ১৮২৬ সালের ৪ জুলাই মারা যান। ওই বছর ছিল স্বাধীনতার ৫০ বছর। এ ছাড়া অন্যতম প্রতিষ্ঠাতা জনক জেমস মনরো, যিনি পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনিও মারা যান ৪ জুলাই। তবে সালটি ছিল ১৮৩১। বিডি-প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!