Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

সকল প্রস্তুতি সম্পন্ন: আগামী সপ্তাহেই পিতৃভূমিতে যাচ্ছেন ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: July 22, 2015 | 11:19 PM

বাংলা প্রেস, নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর পিতৃভূমি কেনিয়া সফরের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রেসিডেন্টকে বরণ করতে কেনিয়াতেও চলছে সাজ সাজ রব। সেখানে মার্কিন পতাকা বিক্রির ধুম পড়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ১৯৯৫ সালে রাজনৈতিক কেরিয়ার শুরু করার সময়টাকে তার স্মৃতিকথায় লিখেছেন, ‘আমি যে ব্যথাটা অনুভব করছি, সেটা আমার বাবার ব্যথা। আমার যা প্রশ্ন তা আমার ভাইদেরও প্রশ্ন। তাদের জীবন সংগ্রাম এবং জন্মাধিকার।’ এভাবে তিনি প্রতিনিয়ত যা স্মরণ করেন, পিতার সেই ঠিকানায় আগামী সপ্তাহে যাচ্ছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দি গার্ডিয়ান ওবামার কেনিয়া সফরকে জেএফকের সঙ্গে তুলনা করে লিখেছে, এ যেন জেএফকের আয়ারল্যান্ড ফিরে যাওয়া। পূর্ব আফ্রিকার এই দেশটি সবচেয়ে বেশি মার্কিন সামরিক সহায়তা পেয়ে থাকে। তবে সোমালিয়া থেকে আসা আল-শাবাব সন্ত্রাসী গ্রুপের নানা আগ্রাসনে দেশটি প্রায় জর্জরিত। তাই বারাক ওবামার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, পিতার দেশ কেনিয়া সফরের সময় সেখানে তিনি আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবেন কিনা এবং তার আত্মীয় কারা কারাই বা বেঁচে আছেন। শুধু এক প্রজন্মের মধ্যেই প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবার পিতৃভূমি কেনিয়ার একটি সাধারণ গ্রাম থেকে হোয়াইট হাউজে পৌঁছে গেছে। প্রেসিডেন্টের দাদা হোসেইন ওনিয়ানগো ওবামা পশ্চিম কেনিয়ার কেন্দু বেতে ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেন।

যদিও তার কগেলো গ্রামের কবরস্থানে লেখা আছে ১৮৭০ সালের কথা। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার নামের সঙ্গে যুক্ত হয় হোসেইন। সেই সময় অর্থাৎ প্রথম বিশ্ব যুদ্ধের সময় তিনি ব্রিটিশ ঔপনিবেশকালে আফ্রিকান রাইফেলসের রাজার পোর্টার হিসেবে কাজ করতেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় কাজ করেছেন একজন ব্রিটিশ অফিসারের পাচক হিসেবে। ওবামার পিতা বারাক ওবামা সিনিয়র জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালে। কেনিয়া যখন ১৯৬৩ সালে স্বাধীনতা লাভ করে তখন বারাক ওবামা সিনিয়র বেশ বড় হয়েছেন। হোসেইনের দ্বিতীয় স্ত্রী ছিলেন আকুমু। হোসেইনের তৃতীয় স্ত্রী ছিলেন সারাহ ওনিয়াগো ওবামা। কেনিয়াতে প্রেসিডেন্ট ওবামার যেসব আত্মীয়স্বজন বেঁচে আছেন তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ হলেন সারাহ। ওবামা তাকে ‘গ্রেনী’ বলে ডাকে। এটা হলো দাদীমার কথ্য রুপ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ