নিউইয়র্কে এলআরবি’র কনসার্ট ৮ আগষ্ট
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের স্বনামখ্যাত ব্যান্ড গ্রুপ এলআরবি আগামী ৮ আগস্ট নিউইয়র্কের ইয়র্ক কলেজে তাদের কনসার্ট করবে। এলআরবি’র এই কনসার্ট নিয়ে গত বৃহষ্পতিবার সাংবাদিকদের সাথে আলোচনায় মিলিত হন অনুষ্ঠানের আয়োজক সংস্থা ইনফিনিট মিডিয়া গ্রুপ।
ইনফিনিট গ্রুপের পক্ষ থেকে সিইও রায়হান জামান সাংবাদিকদের জানান, এলআরবি টিমের নিউ ইয়র্ক সফরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা যায় তারা ৬ আগষ্ট নিউইয়র্ক এসে পৌছাবেন। অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, অনুষ্ঠানস্থল সহ অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে প্রবেশ মূল্য ধরা হয়েছে ভিআইপি ১০০ ডলার, সুপার ৭৫ ডলার, মিডল ৫০ ডলার, ম্যাজানিন প্রথম তলা ৩৫ ডলার, ব্যালকনি দ্বিতীয় তলা ২০ ডলার। আগ্রহী শ্রোতাদের সুবিধার্থে অনুষ্ঠানের টিকেট ছাড়া হবে অনলাইনে। www.infinitemediausa.com/buy-ticket -এ গিয়ে অথবা ৯১৭ ৬৫৭ ০৩৭২, ৫১৭ ৭৮৪ ৯৭০৬, ৫১৬ ৫০৮ ৬৬৯৮-এ কল করে টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়াও উৎসব ডট কম-এর জ্যামাইকা অফিস, ১৬৯-২৬ হিলসাইড এভিনিউ, সুইট নং ২০৪, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২, তাজ গ্রোসারী : ৭৩-১২ ৩৭ এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন: ৭১৮ ৪২৪ ২০৯০ ঠিকানাতেও টিকিট পাওয়া যাবে। সাংবাদিকদের সঙ্গে এই আলেচনায় উপস্থিত ছিলেন ইনফিনিট মিডিয়ার সিইও রায়হান জামান, মার্কেটিং ডিরেক্টর কামাল হোসেন মিঠু, সাঈদ আল ওয়াহিদ এবং মিডিয়া পার্টনার এনটিভি প্রতিনিধি আবীর আলমগীর।
এলআরবি’র দ্বিতীয় অনুষ্ঠান ১৬ আগস্ট আটলান্টায় অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানান হয়।
বার্তা প্রেরক:
সাখাওয়াত হোসেন সেলিম, যুক্তরাষ্ট্র প্রতিনিধি।
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং