Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বিয়ানীবাজার সমিতির জমজমাট বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: August 10, 2015 | 6:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন। রোববার নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। এতে প্রবাসে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল সহ কর্মকর্তারা বনভোজনে আগত প্রবাসীদের স্বাগত জানান।
সমিতির বনভোজন অনুষ্ঠানে ছিলো কমিউনিটি নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য, শিশু-নারী ও পুরুষদের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহৃ ভোজ, পুরুষ্কার বিতরণী, র‌্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহুল প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আব্দুল আলীম, ফখরুল ইসলাম, শাহাদৎ হোসেন লেবু, ফাহমিদা আক্তার প্রমুখ।
বনভোজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, সমিতির উপদেষ্টা মো: আব্দুল হালিম আহমদ পাখি, হাজী শামসুল ইসলাম, আছাব উদ্দিন, আব্দুল শক্কুর, শামসউদ্দিন, সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু প্রমুখ ।
বিয়ানীবাজার সমিতির বনভোজন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন গৌছ খান, মোহাম্মদ আই জহিরুল, হেলিম উদ্দিন, মোহাম্মদ আমিনুল হোসেন, আহমদ মুস্তফা, রোহান শাহিন, নজরুল ইসলাম, মো: জয়নাল হক, ফাহমিদা আক্তার, নুরুল ইসলাম, বাহার উদ্দিন, মোহাম্মদ এ আহাদ, সহিদুল ইসলাম দুখু, আব্দুস শাকুর খান মাখন, আফিজুর রহমান, আব্দুস সবুর ও জাকির হোসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV