Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির স্কুল সাপ্লাই সরবরাহ

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: August 21, 2015 | 3:00 AM

ব্রঙ্কসে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করলো বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় চার শতাধিক ছাত্রী-ছাত্রীকে বিনামূল্যে স্কুল সাপ্লাই সরবরাহ করেছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস। গত মঙ্গলবার ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতারা। এ সময় ছাত্রছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কমুনিটিতে বিশেষ অবদান রাখার জন্য মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবুল খান মাহবুব। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রেসিডেন্ট মোঃ শামীম মিয়া, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল
ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস শহীদ, ব্রঙ্কস সোসাইটির সাবেক সভাপতি মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক মুসাহিদ চৌধুরী, পিএস ১০৬ এর প্যারেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. ডায়ানা নেভারসন, মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, কবি ও লেখক নাসরিন চৌধুরী, কমুনিটি একটিভস্ট রিয়াজ উদ্দিন কামরান, মদিনা মসজিদের প্রেসিডেন্ট মোঃ নাসিরউদ্দিন, সিনিয়র কম্যুনিটি এক্টিভিস্ট আব্দুর রব ধলা মিয়া, সালাউদ্দিন সালেহ, সোসাইটি অব ব্রঙ্কস-এর উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, উপদেষ্টা মোঃ আব্দুল মুহিত, সোসাইটির কর্মকর্তা আব্দুল বাছির খান, মনিকা ম-ল, মোঃ আলী রাজা, শামীম আহমেদ, এনামুল হক, জন পারভেজ, সৈয়দ লোকমান হোসেন, শাহীন কামালি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনান মোঃ আলী রাজা। সংগঠনের পক্ষ থেকে এর প্রেসিডেন্ট মোঃ শামীম মিয়া জানান, গত চার বছর ধরে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ছাত্র-ছাত্রীদের মধ্যে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করে আসছে। প্রবাসী বাংলাদেশীদের এ প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী মি. গৌরব কুঠারী স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানের স্পন্সর করেন। আল আকসা গ্রোসারীর সৌজন্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে জুস/পানি এবং সংগঠনের সহসভাপতি দিদারুল ইসলামের সৌজন্যে চীপস ও কুকিজ প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV