নিউইয়র্কে মিস্ নেপাল প্রতিযোগিতায় বাংলাদেশী ফ্যাশন ডিজাইনার রুনি’র বর্ণাঢ্য ফ্যাশন শো
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ম্যানহাটানের এক সু-বিশাল অডিটোরিয়ামে গত ২২শে আগস্ট শনিবার সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত হয়ে গেল মিস্্ নেপাল ইউ এস ২০১৫ প্রতিযোগিতা। আয়োজকদের বিশেষ অনুরোধে ফ্যাশন ডিজাইনার রুনি ২৬ জন মডেলদের সমন্বয়ে এক মনোমুগ্ধকর ফ্যাশন শো উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের ভুয়সী প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। দর্শক সাড়িতে এমেরিকান সহ সব দেশীয়দের উপস্থিতি পরিলক্ষিত হয়।
নেপালের প্রধানমন্ত্রী, বলিউড সুপারস্টার মনিসা কইরালা, সুনিল থাপা সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।
ফ্যাশন ডিজাইনার রুনির মডেলদের মধ্যে এমেরিকান, বাংলাদেশী, পাকিস্তান, (মিস্টার পাকিস্তানসহ) ভারতীয়, ব্যাংকক, রাশিয়া ও নেপালের মডেল ছিলেন। মডেলদের অনবদ্য পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে, দর্শকদের উচ্ছাস ও করতালির মাধ্যমে তা প্রকাশ পাচ্ছিল বার বার। ডিজাইনার রুনির এই পরিবেশনায় উনাকে সহযোগিতা করেছেন মিসেস সুম্বুল আহমেদ। মিউজিকে ছিলেন রাজিব রহমান। ফটোগ্রাফিতে ছিলেন নিহার সিদ্দিকী এবং ফায়সাল ফটোগ্রাফি। কাস্টিং ডিরেক্টর সানি।
অনুষ্ঠান শেষে বলিউড সুপারস্টার মনিসা কইরালা ডিজাইনার রুনির ডিজাইনকৃত পোশাকের ভুয়সী প্রশংসা করেন এবং বোম্বের ফিল্মে আসার আমন্ত্রন জানান। এটা নিঃসন্দেহে ডিজাইনার রুনির ক্যারিয়ারের ইতিবাচক দিক বলে পর্যবেক্ষক মহল মনে করেন।্
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া