নিউইয়র্ক সিটিতে পুলিশ বিভাগে বাংলাদেশীদের চাহিদা বাড়ছে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটিতে পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বাংলাদেশীদের চাহিদা বাড়ছে। একাগ্রতা, উদ্যোমী ও পরিশ্রমী হিসেবে ইতোমধ্যে এনওয়াইপিডি’র বাংলাদেশী সদস্যরা বেশ সুনাম কুড়িয়েছেন। বর্তমানে দু’জন লেফটেনেন্ট. বেশ ক’জন সার্জেন্ট সহ সংস্থাটিতে কাজ করছেন দু’শতাধিক সদস্য।
গত রোববার এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশী কর্মকর্তারা জ্যাকসন হাইটসে বাংলাদেশীদের নিয়োগের ব্যাপারে প্রচারণা চালান। এনওয়াইপিডিতে চাকরির সুবিধাগুলো তারা বাংলাদেশীদের অবহিত করেন।
পোশাকি পুলিশ সদস্যের পাশাপাশি এনওয়াইপিডি বেশ কিছু সাদা পোশাকের অফিসিয়াল কাজের জন্য সদস্য নিয়োগ দেবে বলে এর কর্মকর্তারা জানান। পোশাকি পুলিশের নিয়োগের ক্ষেত্রে এ দেশের নাগরিকত্বের প্রয়োজন হলেও সাদা পোশাকে চাকুরিপ্রার্থীদের ক্ষেত্রে শুধু গ্রীণকার্ড হলেই চলবে। এ প্রসঙ্গে সার্জেন্ট সুমন মাহবুব বলেন, আমরা চাই আরো বেশি সংখ্যক বাংলাদেশী এনওয়াইপিডিতে যোগদান করুক। চাকরি পেলে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া সংস্থাটিতে বাংলাদেশীদের সংখ্যা বাড়লে আমাদের কমিউনিটিও শক্তিশালী হবে। কর্মকর্তারা আগ্রহীদের এনওয়াইপিডিতে চাকুরির আবেদনের জন্য ২১২-৭৩২-৭৮৪৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া