Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ ও আমেরিকান শিক্ষার মাঝে পদ্ধতিগত জটিলতা : নিউইয়র্কে হাইস্কুলে ভর্তি হওয়া বাংলাদেশী ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: August 30, 2015 | 5:57 PM

ওয়ায়িসুর রহমান: বাংলাদেশ ও আমেরিকান শিক্ষার মাঝে পদ্ধতিগত জটিলতার কারনে নিউইয়র্কে আগত শত শত বাংলাদেশী ছাত্র/ছাত্রীদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন: নিউইয়র্ক স্টেটের নিয়মানুযায়ী নিউইয়র্ক¯’ হাইস্কুল থেকে গ্রাজুয়েশন করতে হলে নুন্যতম ৪৪ ক্রেডিট প্রয়োজন হয়। এক্ষেত্রে হাইস্কুলের নবম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত চার বৎসরের মাঝে সাড়ে তিন বৎসরই শারীরিক শিক্ষা বাধ্যতামূলক এবং ছয় মাস স্বা¯’্য বিজ্ঞান পড়া বাধ্যতামূলক। সাইন্সের জন্য শর্ত হল নুন্যতম ছয় ক্রেডিট বা তিন বৎসর সাইন্স পড়া। সাইন্সের ছয় ক্রেডিটের মাঝে চার ক্রেডিট অবশ্যই ”ল্যাব সাইন্স” হতে হবে যথা ফিজিক্স, কেমিষ্ট্রি, বায়োলজি ইত্যাদি। বাকি দুই ক্রেডিট যে কোন নন ল্যাব বা ল্যাব সাইন্স থেকে হলেই চলে। গণিতের জন্য নুন্যতম ৬ ক্রেডিট প্রয়োজন হলেও এ্যাডভান্সন্ড রিজেন্ট ডিপ্লোমার জন্য অবশ্যই এ্যালজেবরা, জিওমেট্রি ও ট্রিগনোমেট্রি সহ ৬ ক্রেডিট প্রয়োজন।
বাংলাদেশ থেকে আগত ছেলে মেয়েরা স্কুলে শরীর চর্চা করলেও বাংলাদেশ থেকে আনা কোন মার্কস সার্টিফিকেটেই শরীর চর্চার কথা উল্লেখ থাকেনা। মার্ক সার্টিফিকেটে উল্লেখ না থাকার কারনে নিউইয়র্কের গাইডেন্স কাউন্সিলররা যখন বিদেশী ক্রেডিট ট্রান্সফার করে তখন বাংলাদেশ থেকে আগত ছেলে মেয়েদের গ্রাজুয়েশনের জন্য প্রয়োজণীয় শরীর চর্চা ক্রেডিটের ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে যে সব ছেলে মেয়ে নবম বা দশম শ্রেনীতে এসে নিউইয়র্কে ভর্তি হয় তাদের খুব একটা সমস্যা হয়না কারন তাদের হাতে নুন্যতম দুই বৎসর সময় থাকে এবং সে সময়ে তারা সামার স্কুলে ভর্তি হয়ে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারে। কিš‘ যে সব ছেলে মেয়ে একাদশ বা দ্বাদশ গ্রেডে ভর্তি হয় তাদের হাতে ক্রেডিট রিকভার করার জন্য আর কোন সুযোগ থাকেনা ফলে দেখা যায়যে গ্রাজুয়েশনের জন্য প্রয়োজনীয় ক্রেডিট থাকার পরেও শুধুমাত্র শরীর চর্চা ক্রেডিটের ঘাটতি পূরন করার জন্য আরো এক বৎসর হাইস্কুলে থাকতে হয়।
শরীর চর্চার পাশাপাশি সাইন্স ক্রেডিট নিয়েও বাংলাদেশ থেকে আগত ছেলে মেয়েদের সমস্যায় পড়তে হয়। বাংলাদেশ থেকে আনা মার্কস সার্টিফিকেটে ফিজিক্স, কেমিষ্ট্রি বা বায়োলজির কথা ঠিকই উল্লেখ থাকে তবে উল্লেখ থাকেনা ল্যাবের কথা। বাংলাদেশে মূলত: ল্যাব বা প্রাকটিক্যাল ছাড়া সাইন্স পড়ানো হয়না অথচ মার্কস সার্টিফিকেটে ল্যাবের কথা উল্লেখ না থাকার কারনে ছেলে মেয়েরা ল্যাব সাইন্সের পরিবর্তে ইলেকটিভ সাইন্স ক্রেডিট পায় ফলে বাংলাদেশ থেকে ল্যাব সাইন্স কোর্স পড়ে আসার পরেও নিউইয়র্কে পুনরায় একই সাইন্স কোর্স পড়তে হয়।
বাংলাদেশী ছেলে মেয়েরা এ্যালজেব্্রা, জিওমেট্রি ও ট্রিগনোমেট্রি পড়লেও মার্কস সার্টিফিকেটে শুধু মাত্র গণিত কথাটা উল্লেখ থাকে। ফলে স্কুলের গাইডেন্স কাউন্সেলর যখন বিদেশী ক্রেডিট ট্রান্সফার করে তখন ছাত্র/ছাত্রীরা অনেক সময় শুধুমাত্র এ্যালজেব্্রার ক্রেডিট পায় কিš‘ জিওমেট্রি ও ট্রিগনোমেট্রির পরিবর্তে ইলেকটিভ ম্যাথ ক্রেডিট পেয়ে থাকে ফলে বাংলাদেশ থেকে পড়ে আসার পরেও ছাত্র/ছাত্রীদের পুনরায় জিওমেট্রি ও ট্রিগনোমেট্রি ক্লাশ নিতে হয়।
বাংলাদেশ থেকে এসএসসি পাশ করে আসলে অনেক সময় গাইডেন্স কাউন্সেলরগন এসএসসি পাশকে হাইস্কুল গ্রাজুয়েশন ভেবে বাংলাদেশী ছাত্র/ছাত্রীদের আর হাইস্কুলে ভর্তি করতে চায় না বা জিইডি পরীক্ষা দেয়ার জন্য সুপারিশ করে স্কুল থেকে সরিয়ে দেয়।
উপরোক্ত সমস্যা সমূহ সমাধানের জন্য বা আপনার সন্তানের শিক্ষা সংক্রান্ত সমস্যা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হাইস্কুলে ভর্তি হওয়ার পূর্বেই বাংলাদেশ থেকে আনা আপনার সন্তানের ট্রান্সক্রিপ্ট বা মার্কস সার্টিফিকেট থেকে কোন বিষয়ে কত ক্রেডিট পেতে পারে সেটা যাচাই করে নেয়া ভালো।
ইন্টারন্যশনাল ইমিগ্রেশন রিসার্স ও সাপোর্ট সার্ভিসেস
ওয়াসিয়ুর রহমান নিউইয়র্কে কর্মরত বাঙ্গালী হাইস্কুল গাইডেন্স কাউন্সেলর ও নিউইয়র্ক স্টেট টিসার্স সার্টিফিকেট পরীক্ষার পরীক্ষক, কমিউনিটির সেবায় প্রতি শনি ও রবিবার এবং অনেক সময় বিকেল বেলা বাংলাদেশ থেকে আগত ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবকদের ফ্রী পরামর্শ দিয়ে থাকেন। আপনার সন্তানের শিক্ষা সম্পর্কিত কোন সমস্যার বিষয় প্রশ্ন থাকলে বা ওয়াসিয়ুর রহমানের সাথে যোগাযোগ করতে চাইলে ঠিকানায় ইমেইল করে এপয়েন্টমেন্ট করতে পারেন।

5813 39th Avenue, Woodside, NY 11377. Email:[email protected]. Phone: (718)744-7082

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV