Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঐক্যবদ্ধ মৌলভীবাজার জেলাবাসীর উৎসব মুখর মিলনমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: August 31, 2015 | 4:52 PM

Moulvi_1নিউইয়র্ক: মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের আয়োজনে ঐক্যবদ্ধ মৌলভীবাজার জেলাবাসীর বার্ষিক বনভোজন মনোরম পরিবেশে গত ২৩ আগস্ট রোববার এস্টেরিয়া পার্কে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক মৌলভীবাজার জেলাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ বনভোজন মৌলভীবাজার জেলাবাসীর মিলনমেলার পরিণত হয়।

Moulvi_2এদিন সকালে এস্ট্রোরিয়া পার্কে নিউইয়র্ক ও পার্শ্ববর্তী নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়ায় বসবাসকারী নানা বয়সী মানুষের উপস্থিতিতে এস্টোরিয়ার বিশাল পার্ক হয়ে ওঠে উৎসবমুখর। বনভোজনে ছিল দিনব্যাপী আড্ডা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ। ছিল শাড়ি কাপড়ের দোকান, ঝালমুড়ি ও পানের দোকান। সেখানে কেনাকাটা করেন অনেকেই।

Moulvi_3এবারের বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন সৈয়দ জুবায়ের আলী, সদস্য সচিব সৈয়দ মামুন বাংলাদেশে থাকায় ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করেন আহমেদ জিলু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইঙ্কের আহ্বায়ক আবু সুফিয়ান আহমদ, সদস্য সচিব ইমরান হোসেন, সমন্বয়কারী হিসেবে ছিলেন ফজলু মিয়া, লায়েকুল হাসান তরফদার, শাহান খান, এমএ খায়ের মজনু, মইনুল ইসলাম। সদস্য ছিলেন সৈয়দ শওকত আলী, আবুল কালাম, আবু বক্কর চৌধুরী, আনছার হোসেন, বদরুন্নাহার খান মিতা, আব্দুল মোছাব্বির, তজমুল হোসেন, সোহান আহমদ টুটুল, মিসবাহ মজিদ, মাশুক মিয়া, আবুল হোসেন সুরমান, শাহ রকিব আলী, মিজানুর রহমান চৌধুরী, হেলাল তরফদার, আবু সাঈদ, হামজা আলম।

Moulvi_8উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বনভোজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও সংগঠক গজনফর আলী চৌধুরী, মৌলভীবাজার-২ কুলাউড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, জালালাবাদ এসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান আহমদ, সাবেক চেয়ারম্যান আবু বক্কর চৌধুরী, শেখ মহরম চৌধুরী, আনোয়ার চৌধুরী পারেক, মঞ্জুর হোসেন জগলু, ইলিয়াছ খসরু, আম্বিয়া মিয়া, সালেহ আহমদ, ক্রীড়াবিদ মোস্তাক আহমদ, এম রহমান ফন্দি, তুতিউর রহমান, শাহ রকিব আলী, সৈয়দ এনায়েত, শামছুল হক, লিয়াকত হোসেন, কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহ, সাবেক সভাপতি রাশেদ জে. মোশাাহেদ, সাবেক সভাপতি শাহেদ দেলওয়ার চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, বড়লেখা সমিতির সাধারণ সম্পাদক আজম চৌধুরী সায়ের, জুড়ী সমিতির আব্দুল করিম, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি লায়েকুল হাসান তরফদার, সাবেক সভাতি তজমুল হোসেন, সৈয়দা সাদিক, আব্দুল মান্নান, আসাব মাস্টার মতু খান, আব্দুল হামিদ, চুন্নু মিয়া, আব্দুল জলিল, আব্দুল বশীর, বশির খান, সাইফুল তরফদার, জালালাবাদের সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান, আহমেদ জিলু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক সম্পাদক শাহান খান, নিউজার্সির প্রসপেক্ট পার্ক বোর্ড অব এডুকেশনের কমিশনার আব্দুল মোমেন সুরমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির সদস্য সচিব শাহীন মোহাম্মদ, জালালাবাদের সাবেক সহ-সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, প্রবাসী সমাজ কল্যাণের সভাপতি এমদাদ তরফদার প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV