Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুল টেস্ট ২৪ ও ২৫ অক্টোবর : মামুন’স টিউটোলিয়ালে পরামর্শ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: September 4, 2015 | 10:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আগামী ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে স্পেশালাইজড হাইস্কুল টেস্ট। এ উপলক্ষে মামুন’স টিউটোলিয়ালে শনি ও রোববার ব্রঙ্কস ও জ্যাকসন হাটহাইটসের দুটি শাখায় আয়োজন করা হয় পরামর্শ সভার। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় অনেক বিষয় সম্পর্কে অবগত হন অভিভাবকরা। মামুন’স টিউটোলিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন ছাত্র-শিক্ষক-অভিভাবকদের পরামর্শ সভায় বক্তব্য রাখেন। সভায় ছাত্ররা আগামী দু’মাস কীভাবে পড়ালেখা চালিয়ে যাবে এ ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়। মামুন বলেন, আগের দু’মাস ছাত্রদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে সাফল্যের জন্য। রেগুলার হোমওয়ার্কের পাশাপাশি অন্তত প্রতিদিন ২-৩ ঘণ্টা অতিরিক্ত পড়ালেখা করতে হবে। প্রতি সপ্তাহে শনি এবং রোববার দুটি করে টেস্ট দিতে হবে। তিনি বলেন হাইস্কুল স্পেশালাইজড টেস্টের জন্য গত দু’মাসে তার শিক্ষার্থীরা অনেক ইমপ্রুভ করেছে। সেটা ধরে রাখতে হবে। তিনি বলেন, প্রতিদিন এ জন্য অতিরিক্ত ২-৩ ঘণ্টা পড়ালেখা করতে হবে। দুটো করে টেস্ট দিতে হবে শনিবার এবং রোববারে। স্পেশালাইজড হাইস্কুলের গুরুত্ব তুলে ধরে প্রিন্সিপাল মামুন জানান, রেগুলার হাইস্কুল এবং স্পেশালাইজড হাইস্কুলের অনেক পার্থক্য। স্পেশালাইজড হাইস্কুলের প্রায় ৩০টি এপি (এডভান্সড প্লেসম্যান্ট) ক্লাস নেয়া হয় যা রেগুলার স্কুলে নেই। এতে স্পেশালাইজড হাইস্কুল পড়ুয়া ছাত্রদের পরবর্তী কলেজ-বিশ্ববিদ্যালয়র পর্যায়ে নানা ধরনের সুবিধা পেতে সহজ হয়। তিনি জানান, হাইস্কুল টেস্টের এক সপ্তাহ আগে ছাত্রদের স্কুল সম্পর্কে ‘চয়েস’ দেয়া হবে। শিক্ষার্থীদের সর্বশেষ ডাটা পর্যালোচনা করে ঠিক করে দেব স্কুলর চয়েস। এ ক্ষেত্রে আমাদের চয়েসের সাফল্য ৯০ শতাংশেরও বেশি। মামুন বলেন, পরীক্ষার জন্য ছাত্ররা তাদের নিজ নিজ স্কুলেই এডমিট কার্ড পেয়ে যাবে পরীক্ষার ৩ দিন আগে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV