যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জীবন-যাপনের ব্যয় বেশী
নিউইয়র্ক : নিউইয়র্ক অথবা ওয়াশিংটনে ৪ সদস্যের পরিবারের জন্যে যত অর্থ প্রয়োজন তার অর্ধেক ব্যয়ে আরো স্বাচ্ছন্দে বাস করা যায় টেনেসীর মরিসটাউনে। মরিসটাউনে প্রয়োজন বার্ষিক ৪৯১১৪ ডলার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১৪০টিরও অধিক সিটি রয়েছে যেগুলোতে বার্ষিক ৬০ হাজার ডলারের কম আয় করেও বাস করা যায় পরিবার-পরিজন নিয়ে। ইকনোমিক পলিসি ইন্সটিটিউটের ফ্যামিলি বাজেট ক্যালকুলেটর এ হিসাব প্রকাশ করেছে। ঐ গবেষণা জরিপ অনুযায়ী নিউইয়র্ক, ওয়াশিংটন এবং সানফ্রান্সিসকোতে ৪ সদস্যের একটি পরিবারের জন্যে বার্ষিক প্রয়োজন কমপক্ষে ৯০ হাজার ডলার। বাসা ভাড়া, খাদ্য এবং চিকিৎসা ব্যয় এবং ট্যাক্সের মত অত্যাবশ্যকীয় খাতে এ অর্থ দরকার। নিউইয়র্ক মেট্র এলাকা এবং টেনেসীর মরিসটাউনের ২ কোটি মানুষের দৈনন্দিন জীবন-যাপনের ওপর গভীর পর্যবেক্ষণের পর জীবন-যাপনে বিরাট ব্যবধানের উদ্বেগজনক তথ্য উদঘাটিত হয়েছে। এনআরবি নিউজ
অনেকের ধারণা যে, মিসিসিপি অথবা লুইঝিয়ানায় বসবাসের জন্যে খুব বেশী অর্থের প্রয়োজন নেই। সবকিছু সস্তায় পাওয়া যাচ্ছে। কিন্তু কাজ করে আয় যদি না হয় তাহলে সে সস্তায়ও পোষায় না। জরিপে জানা গেছে, মিসিসিপির কোন স্থানেই ৪ সদস্যের একটি পরিবার বার্ষিক ৬০ হাজার ডলারের কম আয়ে চলতে পারেন না।
এ জরিপের অন্তর্ভুক্ত ছিল ৬০০ কম্যুনিটি। ওকলাহোমা, সাউথ ক্যারলিনা এবং লুইঝিয়ানাতেও স্বল্প ব্যয়ে বসবাস করা যাচ্ছে। ওহাইয়োর টলেডো এবং ম্যারিল্যান্ডের কিউম্বারল্যান্ডে জীবন-যাপনের ব্যয় অনেক কম। ইউটাহ্্র লগান এবং আইডাহোর বয়সি সিটিতেও স্বল্প আয়ের লোকজনের জীবন-যাপন অত্যন্ত চমৎকার। এসব সিটিতে বার্ষিক বাড়ি ভাড়া ৮৯৭৭ ডলারেরও কম।
নিউইয়র্ক সিটিসহ এই অঙ্গরাজ্যের ৫ সিটির জীবন-যাপনের ব্যয় সবচেয়ে বেশী। এসব সিটিতে ৪ সদস্যের একটি পরিবারের বাসা ভাড়া বাবদ দরকার বার্ষিক ১৭২৮০ ডলার। দুই শিশু লালন-পালনের জন্যে দরকার ২৪১৩০ ডলার। অপরদিকে ওয়াশিংটন ডিসিতে ৪ সদস্যের একটি পরিবারের জন্যে বার্ষিক ন্যূনতম ১০৬৪৯৩ ডলার দরকার। কারণ, এই এলাকায় ট্যাক্সের হার সবচেয়ে বেশী এবং তা হচ্ছে বার্ষিক ১৮৮৬৮ ডলার। দুই শিশুর লালন-পালনের গড় ব্যয় ৩১১৫৮ ডলার।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!