Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

গোপনে ছবি তোলা মোবাইল পর্ণ অ্যাপ নিয়ে আতংক

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: September 8, 2015 | 1:15 PM

মোবাইল ফোন ব্যবহারকারীর অজান্তেই গোপনে আপত্তিকর ছবি তুলে তা ফাঁস করে দেয়ার হুমকি দেয় এমন এক অ্যাপ নিয়ে আতংক তৈরি হয়েছে। মার্কিন ইন্টারনেট সিকিউরিটি প্রতিষ্ঠান জেডস্কেলার জানিয়েছে, এই অ্যাপটি এরকম হুমকি দিয়ে ব্যবহারকারীর কাছ থেকে অর্থ দাবি করে।মূলত পর্ণোগ্রাফি দেখার উদ্দেশ্যে এডাল্ট প্লেয়ার নামের এই অ্যাপটি অনেকে ডাউনলোড করেন। কিন্তু এই অ্যাপটি একবার ডাউনলোড করার পর এটি ফোনের সামনের ক্যামেরা দিয়ে গোপনে ব্যবহারকারীর ছবি তুলতে থাকে।
এরপর এটি ফোন লক করে দেয় এবং পাঁচশো ডলার দাবি করে একটি মেসেজ দেখায় স্ক্রীনে। এই দাবি পূরণ না করা পর্যন্ত ফোনটি আর সচল করা যায় না।
এ ধরণের অ্যাপস, যেগুলো গোপন তথ্য ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করে, র‍্যানসমওয়ের নামে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালের পর এ ধরণের র‍্যানসমওয়ের অনেক বেড়ে গেছে।
এ ধরণের র‍্যানসমওয়ের থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোন সাইট থেকে অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দিয়েছেন। যদি কোন ইমেলের সঙ্গে অ্যাপ ডাউনলোড করার লিংক আসে, তাতে ক্লিক করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন তারা।
এডাল্ট প্লেয়ার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় না।
আর যাদের ফোনে ইতোমধ্যে এডাল্ট প্লেয়ার ডাউনলোড হয়ে গেছে, তারা সেফ মডে হ্যান্ডসেট রি-বুট করে এটি ডিলিট করার চেষ্টা করতে পারেন।
সুত্র: বিবিসি বাংলা/মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV