নিউইয়র্কে মুক্তধারার রজত জয়ন্তী ২৫ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মুক্তধারার রজত জয়ন্তী উদযাপিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার। জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজায় এদিন বিকেল সাড়ে ৪টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মুক্তধারা তাদের রজত জয়ন্তী অনুষ্ঠান পালন করবে। এদিন মঙ্গল শোভাযাত্রার পর জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। শোভাযাত্রার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন রকম মুখোশ এবং বাংলাদেশের জাতীয় পতাকাসহ বিভিন্ন রকম সাজ সরঞ্জাম আনা হয়েছে।
এই উৎসবে বাংলাদেশ থেকে আগত লেখক-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিকসহ বরণ্য ব্যক্তিগণ অংশগ্রহণ করবেন বলে মুক্তধারার পক্ষ থেকে জানানো হয়েছে। মুক্তধারার ২৫ বছর উপলক্ষে প্রায় ৭৫ জন লেখকের লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে স্মারকগ্রন্থ। উল্লেখ্য ১৯৯১ সাল থেকে নিউইয়র্কে মুক্তধারার যাত্রা শুরু হয়। ১৯৯২ সাল থেকে মুক্তধারা বাঙালী চেতনা মঞ্চের সাথে যৌথভাবে শুরু করে জাতিসংঘের সামনে শহীদ মিনার ও উত্তর আমেরিকা বইমেলার।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!