Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

ম্যাকআর্থার হাই স্কুলে আর ফিরবে না ১৪ বছর বয়সী মার্কিন কিশোর আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: September 19, 2015 | 11:11 AM

১৪ বছর বয়সী মার্কিন কিশোর আহমেদ মোহাম্মদ এখন সারা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টসহ সবারই আগ্রহ। হিলারি ক্লিনটন, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, নাসা, এমআইটিসহ সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তার সামনে এখন অবারিত বিশ্ব। ম্যাকআর্থার হাই স্কুলের ছাত্র আহমেদ অনাকাক্সিক্ষত বিড়ম্বনার শিকার হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তার শিক্ষার ভার নেয়ার ব্যাপারে অনুরোধ জানিয়েছে। তারা তার মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ব্যাপারেও তাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছে। কিন্তু, ওই স্কুলে ফিরে যাওয়ার ব্যাপারে আহমেদ বা তার পরিবারের আর কোন আগ্রহ নেই। আহমেদের পিতা জানিয়ে দিয়েছেন, ম্যাকআর্থারে আহমেদের ফিরে যাওয়ার আর কোন সম্ভাবনা নেই। তার পিতা মোহাম্মদ আল হাসান মোহাম্মদ বলছিলেন, আহমেদ হাই স্কুলটি পরিবর্তন করবে এবং পরবর্তীতে কোন স্কুলে সে ভর্তি হবে, পরিবার সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ম্যাকআর্থার স্কুলের এক মুখপাত্র এবিসি নিউজকে বলছিলেন, আহমেদকে অবশ্যই স্কুলে স্বাগত জানানো হবে। তিনি বলেন, তার মানসম্মত শিক্ষাদান অব্যাহত রাখার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কিন্তু, ম্যাকআর্থার স্কুলে পড়তে একেবারেই আগ্রহী নয় সে। এ খবর দিয়েছে অনলাইন হাফিংটন পোস্ট।
আহমেদের জন্য নতুন স্কুল খোঁজা হচ্ছে। ১৪ বছর বয়সী আহমেদ টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুলের নবম গ্রেডের ছাত্র। বাড়িতে আহমেদের তৈরি করা ঘড়িটিকে বোমা ভেবে স্কুল শিক্ষকরা যে ঘটনা ঘটিয়েছেন, তা নিয়ে সারা বিশ্বে চলছে নিন্দার ঝড়। কিন্তু, সেই একটি ঘটনা আহমেদের জীবনেই যেন শাপে বর হিসেবে আবির্ভূত হলো। তার জীবনের গতিপথই পাল্টে দিয়েছে ওই ঘটনা। এ বয়সেই অভাবনীয় সম্ভাবনার দ্বার খুলে গেছে কিশোরটির সামনে। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন, ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সবাই আহমেদের প্রশংসায় পঞ্চমুখ। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে হোয়াইট হাউসে, ফেইসবুক কার্যালয়ে। এমআইটিও আহমেদের মতো উৎসুক শিক্ষার্থী চায়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ