Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো মুক্তধারার রজত জয়ন্তী

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: September 26, 2015 | 7:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো মুক্তধারার রজত জয়ন্তী। গত ২৫ বছর ধরে উত্তর আমেরিকায় বাংলা সাহিত্য সংস্কৃতির সেতুবন্ধন তৈরীতে মূখ্য ভূমিকা পালন করে আসছে এ প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটস থেকে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা। শোভাযাত্রায় যোগ দিতে বিকেল থেকেই জড়ো হতে থাকেন প্রবাসী কবি, সাহিত্যিক, লেখক, সংগঠক, ব্যবসায়ী, সংস্কৃতিসেবী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। তাদের হাতে শোভা পায় নানা রং আর বর্ণের ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন। এ সময় অংশগ্রহণকারীদের কথা, কবিতা আর গানে সরব হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। প্রখ্যাত অভিনেতা জামাল উদ্দিন হোসেন, অভিনেত্রী রওশন আরা হোসেন, লুৎফুন্নাহার লতা, মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরান নবীসহ খ্যাতিমানরা যোগ দেন শোভাযাত্রায়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং প্রবাসী কল্যানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিও এসে যোগ দেন সবার সঙ্গে। এ সময় তিনি তার সংক্ষিপ্ত অনুভূতিও ব্যক্ত করেন।09262015_06_MUKTADHARA
সন্ধ্যা পৌনে আটটায় রজত জয়ন্তীর মূল অনুষ্ঠান শুরু হয় জ্যাকসন হাইটসের পিএস ৬৯ এর অডিটোরিয়ামে। সেখানে আলোচনায় অংশ নেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক আবেদ খান, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞানী ড. খন্দকার মুনসুর, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নুরান নবী, কবি ও সাংবাদিক শিহাব সরকার, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ড. শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা ও চিকিৎসক ডা. জিয়া উদ্দিন, অভিনেতা জামাল উদ্দিন হোসেন প্রমূখ ।
বক্তারা আমেরিকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অসামান্য ও গৌরবাজ্জল ভূমিকা রাখায় মুক্তধারা ও এর প্রধান নির্বাহী বিশ্বজিৎ সাহার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আজ থেকে ২৪ বছর আগে তরুণ বয়সে বিশ্বজিৎ জীবিকার খোজে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সাচ্ছন্দে জীবন যাপন করার জন্য তিনি অন্য যে কোন পেশা বেছে নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। হাতে তুলে নিয়েছেন বই। এবং তথ্য প্রযুক্তির এই যুগে বাঙালীরা যখন বই থেকে অনেক দুরে তখন তাদের কাছে তিনি বই ফেরি করছেন। এবং চ্যালেঞ্জিং এ কাজটি তিনি একাই করে যাচ্ছেন। অনেক বাধা, আসছে নিন্দুকের নিন্দা, মন্দলোকের কুৎসা, হাজরো প্রতিকুলতা নীরবে সয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাংলাকে। বাংলা বইকে। বাংলা গান, নাটক সিনেমাকে।
আলোচনা পর্বের শেষের দিকে অনুষ্ঠানে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসে তিনযুগ ধরে অতি পরিচিত মুখ এবং বীর মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী তাজুল ইমাম, এ প্রজম্মের জনপ্রিয় গায়ক শাহ মাহবুব, এটিএন তারকা ও নিউইয়র্ক শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক রেজওয়ান প্রমুখ।
এর আগে প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অনবদ্য ভূমিকা রাখার জন্য মুক্তধারার প্রধান নির্বাহী বিশ্বজিৎ সাহার হাতে নিউইয়র্কের স্টেট সিনেটর মাইকেল জেনারিস এর প্রক্লেমেশন সার্টিফিকেট তুলে দেন তার ডেপুটি চীফ অব স্টাফ মিস আইরিন।
২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ব পশ্চিম নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ ও প্রবাসের ৮০ জন খ্যাতিমান ব্যক্তির লেখা প্রবন্ধ, গল্প, কবিতা প্রকাশিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV