ঢাকায় আমেরিকান ক্লাব বন্ধ ঘোষণা
ঢাকায় আমেরিকান ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসীদের হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের এর একদিন আগে সতর্ক করেছে। দ্য আমেরিকান এম্বাসি এমপ্লয়িজ এসোসিয়েশন (এইইএ)-এর ব্যবস্থাপনা বিভাগ আজ সকালে ক্লাবের সদস্যদের ই-মেইল পাঠিয়েছে। এতে ওই সতর্কতা ইস্যু করা হয়েছে। ওই ই-মেইলে বলা হয়েছে- ‘প্রিয় সদস্য, অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এইইএ বন্ধ থাকবে’। এর একদিন আগে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে বসবাসরত তার নাগরিকদের সতর্ক করেছে। তাতে বলা হয় তারা তথ্য পেয়েছে যে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী গ্রুপগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে। এতে মার্কিন নাগরিকদের কোন জমায়েতে, যেখানে বিদেশীরা সমবেত হতে পারেন, সে সব স্থানে উপস্থিতি সীমিত রাখতে বলেছে। তাদের ওয়েবসাইটে ঢাকার রেস্তোরাঁ, হোটেল, অন্যান্য স্থান যেখানে বিদেশীরা ঘন ঘন সমবেত হন- এমন সব খোলা স্থানে মার্কিন নাগরিকদের উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে।মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া