Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশে চলাচলে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: September 29, 2015 | 11:16 AM

অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রও বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া দেশগুলোতে ‘মার্কিন স্বার্থের ওপর’ জঙ্গি হামলার ‘সম্ভাব্য পরিকল্পনার’ তথ্য পাওয়ার কথা জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সোমবার এক বার্তায় তাদের নাগরিকদের বলেছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থে আঘাত হানতে পারে বলে ‘নির্ভরযোগ্য নতুন’ তথ্য তারা পেয়েছে। এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। যুক্তরাষ্ট্র সরকার যেসব নতুন তথ্য পাচ্ছে তাতে ধারণা করা যায় যে, দক্ষিণ এশিয়ার জঙ্গি দলগুলো ওই অঞ্চলে মার্কিন স্থাপনা, মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থের ওপর হামলার পরিকল্পনা করে থাকতে পারে। ঝুঁকি বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের আঞ্চলিক নিরাপত্তা দপ্তরের অনুমতি ছাড়া বাংলাদেশে বড় ধরনের জমায়েত বা আন্তর্জাতিক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদেরও একই পরামর্শ মেনে চলতে বলেছে মার্কিন দূতাবাস। ‘নিরাপত্তা ঝুঁকির’ কথা জানিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর পিছিয়ে দেয়ার আলোচনার মধ্যেই গতকাল সন্ধ্যায় রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে খুন হন ইতালিয়ান নাগরিক তাভেলা তেজার। এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপত্তা নিয়ে অষ্ট্রেলিয়া শঙ্কা প্রকাশের পর যুক্তরাজ্য বাংলাদেশে দেশটির নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে। একইভাবে কানাডার পক্ষ থেকেও ওই দেশের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV