প্যারিসের রাস্তায় সিগারেটের গুড়া ফেললেই জরিমানা :পরিবেশ রক্ষায় ও বায়ু দুষণ রোধে সিটি কর্তৃপক্ষ
শামসুল ইসলাম, প্যারিস থেকে : পরিবেশ রক্ষায় ও বায়ু দুষণ রোধে প্যারিস সিটি কর্তৃপক্ষ যেন যুদ্ধ ঘোষণা করেছেন। ১লা অক্টোবর থেকে প্যারিসের রাস্তায় পুড়ন্ত সিগারেটের শেষাংশ বা ফিল্টার অংশ যত্রতত্র ফেললেই সর্বোচ্চ ৬৮ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে একজন ধূমপায়ীকে! এ বছরের মার্চ মাসে সরকার ফ্রান্সের বড় বড় শহরগুলোতে ধুমপায়ীদের যত্রতত্র সিগারেটের গোঁড়া ফেলা রোধ করতে শাস্তির বিধান রেখে আইন পাশ করে। আইন লংঘন কারীকে ৩৫ থেকে ৬৮ ইউরো পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়। ১লা অক্টোবর থেকে সর্বপ্রথম প্যারিস সিটি কর্তৃপক্ষ এ আইন কার্যকর করতে যাচ্ছে। সেপ্টেম্বর মাস জুড়ে প্যারিস সিটি কর্তৃপক্ষ রাস্তার পাশের ফুটপাতগুলোতে সিগারেটের ফিল্টার ফেলার জন্য হাজার হাজার ছাইদানি স্তাপন করে৷ এর পরও অনেক ধূমপায়ী নির্ধারিত স্তানে সিগারেটের শেষাংশ না ফেলে যত্রতত্র ফেললেই তাকে জরিমানা গুনতে হবে। আর তা তদারকি করতে সিটি প্রসাশন প্রায় ৫০০০ হাজার কর্মী নিয়োগ করেছে৷ প্যারিস সিটির ক্লিনিং ডিপার্টমেন্টের প্রধান গঁৎরবষ ইবৎহধৎফরহ বলেন, জরিমানার মাধ্যমে অর্থ আয়ের উদ্দেশ্যে নয় বরং পরিবেশ দূষণ কারীদের কড়া বার্তা দেয়ার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, প্যারিসের ২৯০০ কিলো মিটার দীর্ঘ ফুটপাতে বছরে ৩৫০ টন সিগারেটের গোঁড়া পরিষ্কার করা হয়! প্রসঙ্গত, পরিবেশ রক্ষার আন্দোলনের অংশ হিসাবে গত সপ্তায় প্যারিসে গাড়ী বিহীন দিবস পালন করা হয় যাতে প্যারিসবাসির বেশ সাড়া পাওয়া যায়।মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া