পিপলএনটেক’র প্রতিষ্ঠাতা আবুবকর হানিপের পিতা আবুল হাশেমের ইন্তেকাল
কমিউনিটির পরিচিতিমুখ মূলধারায় কম্পিউটার সফটওয়্যার ও প্রোগ্রামিং প্রশিক্ষণে প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান পিপলএনটেক’র প্রতিষ্ঠাতা আইটি বিশেষজ্ঞ প্রকৌশলী আবুবকর হানিপের পিতা মোহাম্মদ আবুল হাশেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। ঢাকার একটি হাসপাতালে ৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে তার ইন্তেকাল হয়। ইন্তেকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবুবকর হানিপ তার বড় ছেলে। আবুল হাশেমের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চেওরা দক্ষিণপাড়া গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রেরও একজন নাগরিক ছিলেন। শনিবার রাতে মরহুম আবুল হাশেমকে তার নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আবুবকর হানিপ তার পিতার রুহের মাগফেরাতের জন্য কমিউনিটির সকলের প্রতি দোয়া কামনা করেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








