Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে শারদীয় দূর্গোৎসব ১৮ অক্টোবর শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: October 11, 2015 | 1:50 AM

ইউএসএনিউজঅনলাইন : নিউইয়কসর্হ যুক্তরাষ্ট্রে শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজা শুরু হতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর থেকে। এ উপলক্ষে নিউইয়র্কে মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন ও মন্দির পোষ্টার, লিফলেট ও বিজ্ঞপন দিয়ে প্রচারণা শুরু করেছে। ৫ দিনের পূজার অনুষ্ঠানসূচীতে আছে পুষ্পাঞ্জলি, আরতী, চন্ডিপাঠ ও আলোচনা। এছাড়া বিভিন্ন স্থানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও কোলকাতার বিখ্যাত শিল্পীরা অংশ গ্রহণ করবেন। ১৮ থেকে ২২ অক্টোবর তিথি ও বিধি অনুযায়ী এ পূজা শুরু হতে যাচ্ছে বলে পূজা উদযাপনকারিরা জানিয়েছেন।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২৩ অক্টোবর জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে ৫দিন ব্যাপী শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। ৫ দিন ব্যাপী এই পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে অসীম দে শংকর, স্বপন কুন্ডু, স্বরুপ সাহা ও গৌরাঙ্গ রায়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, নিউইয়র্ক আগামী ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর উড সাইডের গুলশান টেরেসে (সাবেক ঢাকা ক্লাব) শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। ৫ দিন ব্যাপী এই পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন কমিটির সভাপতি রমাকান্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর জ্যামাইকার মহামায়া মন্দিরে আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন ৫দিন ব্যাপী শ্রীশ্রী শারদীয় দর্গা পূজার আয়োজন করেছে। ৫দিন ব্যাপী এ পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন কমিটির সভাপতি শ্যামল চত্রুবর্তী ও সাধারণ সম্পাদক প্রদীপ দাস ।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর জ্যামাইকার ১৫০-২৫ হিলসাইড এভিনিউয়ের বাবা বালকনাথ মন্দিরে নর্থ আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। ৫দিন ব্যাপী এ পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন কমিটির সভাপতি উমেশ পাল, পূজা কমিটির আহ্বায়ক ইঞ্জিঃ নির্মল পাল, যুগ্ম আহ্বায়ক কানাকুন্ড কুন্ডু, সুকুমার ঘোষ, স্বপন পাল, অখিল দেবনাথ ও ননী গোপাল বিশ্বাস।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর উড সাইডের দিব্যধাম মন্দিরে সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদ ইউএসএ শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। ৫দিন ব্যাপী এই পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন কমিটির সভাপতি প্রবীর কুমার রায় ও সাধারণ সম্পাদক প্রভাষ মন্ডল, আহবায়ক মনিকা রায় ও সদস্য সচিব স্বপন ধর।
আগামী ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর সাউথ রিচমন্ড হিলের ৯৭-১৯ ১২৭ স্ট্রিটের শ্রীশ্রী হরিমন্দিরে হরিচাঁদ-গুরুচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন ইন্ক শ্রীশ্রী শারদীয় দর্গা পূজার আয়োজন করেছে। পাঁচ দিনব্যাপী এ পূজায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছেন পূজা উদযাপন কমিটির ডা. সমীর সরকার, সুশীল সিনহা, গোবিন্দ দাশ, অনুকূল অধিকারী ইন্দ্রজিৎ ও সেবক মাতুয়া আশুতোষ দত্ত।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV