সুস্থ থাকতে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই ডিনার করুন : বিশেষজ্ঞদের পরামর্শ
কখন করবেন ডিনার? রাত করে ডিনার করার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন এখনই। বিশেষজ্ঞদের পরামর্শ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সেরে ফেলুন ডিনার। সুস্থ থাকবেন এতে। বিশেষজ্ঞদের মতে,
১. সন্ধ্যাবেলাতেই ডিনার সেরে নেন, সেক্ষেত্রে হজমের জন্য যথেষ্ঠ সময় পাওয়া যায়। আর ওই খাবার শরীরে এনার্জির সৃষ্টি করে কিন্তু দেরি করে ডিনার করলে, ওই খাবার শুধুমাত্র আপনার ওজনই বাড়াবে। ভাল কিছু করবে না।
২. দেখা গেছে যাঁরা দেরি করে রাতের খাবার খান, তাঁদের হজমের সমস্যা রয়েছে। সঙ্গে অ্যাসিডিটি। তাড়াতাড়ি ডিনার করলে আপনার হজমের সমস্যা থাকবে না।
৩. ডিনার যদি আগে করে নেন, তাহলে আপনার ঘুমও আসবে তাড়াতাড়ি। ঘুমের মানও ভাল হবে।
৪. রাতে তাড়াতাড়ি ডিনার সেরে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার মাথা ও শরীর নিজেদের একটু রিফ্রেশ করার সময় পাবে।
৫. একটা দিনের শেষ মানেই, পরের আর একটা দিনের শুরু। আপনি নিশ্চয়ই চাইবেন, আপনার আগামী দিনটা আজকের থেকে ভাল হোক। আর আগামী দিনে আরও সতেজ থাকতে আজকের দিনের ঘুমটাও যে একটু আগে হলে ভাল হয়। সেক্ষেত্রে ডিনারটা আপনাকে আগেই সারতে হবে। মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া