Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

বগুড়ার স্বর্ণ কিশোরী ’আইনান তাজরিয়ান’

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: October 22, 2015 | 8:02 AM

বগুড়া : ”কিশোরী নেটওয়ার্ক গড়ি-সামাজিক আন্দোলন করি” এই শ্লোগানকে সামনে রেখে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন দেশব্যাপি স্বর্ণ কিশোরী নির্বাচন করে চলছে। নিরাপদ মাতৃত্বে কিশোরীদের সচেতন করে তোলাই এর মূল লক্ষ্য। বাংলাদেশের ২ কোটি কিশোরীকে এর আ্ওতায় আনার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, তাদের সহযোগীতায় আছে বাংলাদেশের জনপ্রিয় টিভি ’চ্যানেল আই’।

স্বর্ণ কিশোরী নির্বাচনের অংশ হিসেবে বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো বগুড়া জেলার স্বর্ণ কিশোরী নির্বাচন। বগুড়া জেলার স্বর্ণকিশোরী হিসেবে নির্বাচিত হয়েছে বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেনীর মেধাবী ছাত্রী ’আইনান তাজরিয়ান’। বগুড়ার স্বর্ণ কিশোরী হিসেবে নির্বাচিত আইনান তাজরিয়ান কে সনদ প্রদান করেন স্বর্ণ কিশোরী নেট্ওর্ক ফাউন্ডেশনের ফারজানা ব্রাউনিয়া এবং সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান।

পরবর্তিতে সমস্ত দেশের নির্বাচিতদের নিয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ঢাকায়। তারই অংশ হিসেবে প্রত্যেক নির্বাচিত স্বর্ণ কিশোরীকে কমপক্ষে  ২৫০০ কিশোরীদের সাথে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কথা বলতে হবে।বগুড়ার নির্বাচিত স্বর্ণ কিশোরী আইনান তাজরিয়ান ইতিমধ্যে বগুড়ার প্রায় ৪ হাজার কিশোরীদের সাথে কথা বলেছে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে।

অসাধারন মেধাবী ’আইনান তাজরিয়ান’ পরবর্তী প্রতিযোগীতার জন্য সকলের দো্ওয়া প্রার্থী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ