Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের স্পেশালাইজড্ হাইস্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে মামুন’স টিউটোরিয়ালে সভা

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: October 23, 2015 | 8:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী শনি ও রোববার নিউইয়র্কের স্পেশালাইজড্ হাইস্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের প্রস্ততি ও করণীয় এবং এ ব্যাপারে অভিভাবকদেরকে সচেতন করার লক্ষ্যে প্রবাসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে এক মত বিনিময় সভা করেন। গত ১৬ অক্টোবর শুক্রবার মামুন’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস শাখায় এবং ১৭ অক্টোবর ব্রঙ্কস শাখায় এ সভার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক এ সভায় অংশ নেন। সেমিনারে নিউইয়র্কের স্পেশালাইজড্ হাইস্কুলে ভর্তি বিষয়ে অবহিত করা হয়।
সভায় শেখ আল মামুন স্পেশালাইজড্ হাইস্কুলে ভর্তি পরীক্ষার নিয়মাবলী ও কি করে ভর্তি পরীক্ষায় ভাল নম্বর পেয়ে কৃতকার্য হওয়া যায় সে বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পরামর্শ দেন। কোন বিষয়ে কত নম্বর অর্জন করলে কোন কোন স্কুলে ভর্তির সুযোগ পাওয়া যাবে সে বিষয়ে ধারনা দেন তিনি।
উল্লেখ্য প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মামুন’স টিউটোরিয়াল থেকে শিক্ষা নিয়ে সিটির স্পেশালাইজড্ হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়ে আসছে। এ বছর আরো বেশী লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যেই এদিনের মতবিনিময় সভার আয়োজন করে মামুন’স টিউটোরিয়াল। নিয়মিত পরিশ্রম ও সময় ব্যয় করে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে ভর্তি পরীক্ষার জন্য তৈরী করছেন তারা। তবে তিনি এবিষয়ে প্রত্যেক অভিভাবকদেরকে তাদের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন। তিনি বলেন, যতটুকু সময় শিক্ষার্থীরা টিউটোরিয়ালে থাকে ততক্ষণ আমাদের পর্যবেক্ষণ ও তত্বাবধানে থাকে। কিন্তু বাকী দীর্ঘ সময় যেহেতু অভিভাবকদের আয়ত্বে থাকে তাই সন্তানদের শিক্ষার প্রতি নজর রাখা প্রয়োজন। এবারও মামুন টিউটোরিয়াল থেকে প্রচুর সংখ্যক শিক্ষাথী সিটির স্পেশালাইজড স্কুলগুলোতে ভর্তির সুযোগ পাবে বলে  শেখ আল মামুন আশাবাদী।
জানা যায়, প্রতি বছর বিপুল সংখ্যক বাঙালি ছাত্রছাত্রী নিউইয়র্কের বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী নিউইয়র্কের মামুন’স টিউটোরিয়ালের। প্রতিষ্ঠানের কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, তিনি তার শিক্ষকতার অভিজ্ঞতা, মেধা, মনন দিয়ে নিরীক্ষাধর্মী প্রস্তুতিমূলক সময়োপযোগী শিক্ষা কোর্স প্রণয়ণ করেন। যার ফলে মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে।
শেখ আল মামুন জানান, তার টিউটোরিয়ালে ছাত্রছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য বিষয়ে পড়াশুনার কোর্সও রয়েছে মামুনস টিউটোরিয়ালে। নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের পাঠদান করছেন নিয়মিত। ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হয় বলে জানান মামুন।
প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালে ছাত্র-ছাত্রী ভর্তিও ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। মামুন’স টিউটোরিয়ালের সেবা নিতে নি¤œ ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মামুন’স টিউটোরিয়াল- ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ