Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

কুইন্সের ২৯ স্টেট এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হাইন্ডম্যানকে এনডোর্স করেছে অ্যাসাল

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: October 23, 2015 | 8:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : এ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) কুইন্সের ২৯ স্টেট এ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী আলিসিয়া হাইন্ডম্যানকে এনডোর্স করেছে। ১৮ অক্টোবর সন্ধ্যায় হিলসাইড এভিনিউয়ে অনুষ্ঠিত অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের এক সভায় এই এনডোর্সের কথা ঘোষণা করা হয়। আলিসিয়া এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে দক্ষিণ এশীয় কম্যুনিটির সেবায় অ্যাসালের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এসময় আলিসিয়া হাইন্ডম্যান বলেন, তিনি নির্বাচিত হলে তার অফিসে দক্ষিণ এশীয় কম্যুনিটি থেকে একজনকে হায়ার করা হবে। আগামী ৩ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ দিন সংশ্লিষ্ট সকলকে ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছে অ্যাসাল।
অ্যাসালের জাতীয় সভাপতি মাফ মিসবাহউদ্দিন তার বক্তৃতায় আলিসিয়া হাইন্ডম্যানের প্রতি সমর্থনের ঘোষণা দিয়ে বলেন, আলিসিয়া আমাদের সমস্যা বোঝেন এবং এ সব সমস্যার ব্যাপারে আমাদের প্রতি তার সমর্থন রয়েছে।
তিনি জানান, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৩-এ তারা ইতিমধ্যেই ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে ব্র্যাডি গ্রোডেনচিককে এনডোর্স করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ