যুক্তরাষ্ট্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব উদযাপিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে বিপুল উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসব। ১৯শে অক্টোবর সোমবার থেকে ২২শে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিন ব্যাপী অনুষ্ঠানমালায় ব্যাপক ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত থাকে। প্রতিমাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হয় যুক্তরাষ্ট্র হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন অঞ্চলে বসবাসকারী দেবীর অনুসারীরা ম-পে ম-পে গিয়ে তেল, সিঁদুর ও মিষ্টি মুখ করিয়ে প্রতিমাকে বিদায় জানান। বিদায় বেলা বিহিত পূজা, ঢাক-ঢোল বাজিয়ে পুরো দুর্গোৎসবকে মাতিয়ে রাখেন পূজারীরা। প্রতিবারের মতো এবারো বিভিন্ন মন্দিরে সাজিয়ে তোলা হয় দেবী দুর্গাকে। নিউইয়র্কে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবে দর্শনার্থীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, পূজা শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কমিউনিটির নেতারা পূজা ম-প পরিদর্শন করেন।
দিব্যধাম সেবাশ্রম মন্দির
নিউইয়র্কের কুইন্সে দিব্যধাম সেবাশ্রম মন্দিরে পুণ্য তিথি অনুযায়ী শারদীয়া দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় আসর দুর্গাপূজা। গত ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর উড সাইডের দিব্যধাম মন্দিরে সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদ ইউএসএ শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করে।
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এউএসএ ইনকের সভাপতি বলেন, আমরা প্রবাসে থেকেও বাংলাদেশের মতো প্রতি বছর এখানে দুর্গাপূজা পালন করি। এবারো মহাধুমধামে প্রবাসীরা মার আরাধনা করেছেন। মাকে বিদায় দিতে আমাদের কষ্ট হচ্ছে; তবুও আমরা মহাখুশি দেবী আসছেন আমাদের জন্য। আমরা দেবীকে বরণ করেছি ফের নিয়মানুযায়ী বিদায় নিচ্ছি।
৫দিন ব্যাপী এই পূজায় যে সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন তাদেরকে অভিন্দনন জানিয়েছেন কমিটির সভাপতি প্রবীর কুমার রায় ও সাধারণ সম্পাদক প্রভাষ মন্ডল, আহবায়ক মনিকা রায় ও সদস্য সচিব স্বপন ধর।
গুলশান টেরেস
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইর্য়ক ইনকের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয় ৪ দিনব্যাপী শারদীয় দূর্গা পূজা। পূজার কর্মসূচির মধ্যে ছিলো ১৯ অক্টোবর সোমবার মহাসপ্তমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহাঅষ্টমী, ২১ অক্টোবর বুধবার মহানবমী, ২২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়াদশমী। প্রতিদিন প্রসাদ বিতরন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত এবং স্থানীয় শিল্পী বৃন্দ। পূজা সফল করার জন্য ভক্তদের ধন্যবাদ জানান রমাকান্ত বিশ্বাস, সভাপতি, সুবল দেবনাথ, সাধারণ সম্পাদক।
ওঁম শক্তি মন্দির
জ্যকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় শারদীয় দুর্গোৎসবের। গত ১৮, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ অক্টোবর জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে শ্রীশ্রী শারদীয় দুর্গা পূজার আয়োজন করে। এই পূজায় উপস্থিত সকল ভক্তবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন পূজা কমিটির পক্ষ থেকে অসীম দে শংকর, স্বপন কুন্ডু, স্বরুপ সাহা ও গৌরাঙ্গ রায়। প্রতিদিন পূজায় প্রসাদ বিতরণ করা হয়। আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। খ্যাতনামা শিল্পীরা এতে অংশ নেন। পূজায় বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহন করেন।
মহামায়া মন্দির
জ্যামাইকায় অবস্থিত মহামায়া মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও মহা ধুমধামে ১৯শে অক্টোবর সোমবার থেকে ২২শে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিন ব্যাপী জগজ্জননী, অসুর নাশিনী, দশভুজা, দেবীমাতা শ্রী শ্রী দুর্গা পূজা ও শারদ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিদিনকার অনুষ্ঠানেই ব্যাপক ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গন মুখরিত থাকে। মহামায়া মন্দিরের এবারকার পূজা হিন্দু সম্প্রদায়ের মাঝে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে একজন মহিলার নেতৃত্বে পূজার আয়োজন করে। শিপ্রা সাহাকে আহবায়ক করে এবং দীপা নাথ, তাপস দে, সমর রায় ও দীপক দাসকে যুগ্ম আহবায়ক করে গঠিত হয় এবারের পূজা কমিটি। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়িকা শিপ্রা সাহা আর যুগ্ম আহ্বায়িকা দীপা নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দিরের চেয়ারম্যান ডা. অশোক সাহা ও প্রেসিডেন্ট শ্যামল চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে দর্শক ও ভক্তদের সাথে কুশলাদি বিনিময় করেন নিউইয়র্ক স্টেট সিনেটর লিরয় কম্রি, কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্দা কাটজ, এলিসিয়া হাইমেন সহ সিটি ও স্টেটের বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধি ও আসন্ন নির্বাচনের প্রার্থীগণ। প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে হিন্দুদের জন্য দেওয়ালীর ছুটির ব্যাপারে তাঁদের প্রানান্ত চেষ্টার আশ্বাস প্রদান করেন এবং এ ব্যাপারে ইতিমধ্যে নিউইয়র্ক স্টেট এসেম্বলিতে একটি বিলের উল্লেখ করে বলেন এই মুহূর্তে হিন্দুদের লবিং বিশেষ প্রয়োজন। বিলটি তারা স্টেট সিনেট ও এসেম্বলিতে পাশ করাতে বদ্ধপরিকর। তারা সকলকে এই ব্যাপারে তাঁদের নিজ নিজ প্রতিনিধিদের উপর চাপ অব্যাহত রাখতে বলেন, এবং বিশেষ করে মন্দির গুলোকে আরও সোচ্চার হতে পরামর্শ দেন।
বরাবরের মত জয়ন্তী ভট্টাচার্যের পরিচালনায় ও গোবিন্দ দাসের ব্যবস্থাপনায় ও গৌরব দাস অন্তু, শুভ দত্ত এবং ভিক্টর ভট্টাচার্যের শব্দ নিয়ন্ত্রন সহযোগিতায় মহামায়া মন্দিরে পরিচালিত নাচ, গান সহ নানারকম পরিবেশনা। স্কুল ছাত্রছাত্রী সহ দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনায় মন্দির প্রাঙ্গণ ছিল মুখরিত। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের মধ্যে অংশগ্রহন করেন, শান্তনু ভৌমিক, চন্দন চৌধুরী, ময়ূরী ভট্টাচার্য, কেকা দাস, শুভ্রা দাস, নিভা দত্ত, অনিন্দিতা, মেঘা, হিয়া, রশ্মিকা, সূচনা, সেঁজুতি, প্রিয়তা, নিকিতা, মৃত্তিকা, আনন্দিতা, প্রকৃতি, গ¬রিয়া, স্তেচি সহ আরও অনেকে।
এছাড়া এবারে মন্দিরের আলোক শয্যা ছিল অত্যন্ত দৃষ্টিনন্দিত, চিত্তাকর্ষক ও প্রশংসনীয়। রাজেন সাহার দক্ষ নেতৃত্বে সাজ-সজ্জার দায়িত্বে আরও ছিলেন অনুপ চৌধুরী, তাপস দে ও দীপক দাস। মহামায়া মন্দিরের রকমারি প্রসাদের আয়োজন নিউইয়র্কে অতি সুবিদিত। নানা রকম আইটেম পরিবেশন ও রন্ধনে সহযোগিতা করেন বিপ্লব বনিক, রঞ্জন ভট্টাচার্য, বিকাশ বালা, পরিমল দেবনাথ, সহদেব তালুকদার, মধুসূদন দত্ত, শিল্পী চৌধুরী সহ আরও অনেকে। পূজা ও ভোগের আয়োজনে সহযোগিতা করেন রিঙ্কু চক্রবর্তী, মৌসুমী চক্রবর্তী, অমিয় বেনারজী, আলপনা চক্রবর্তী, দীপা নাথ, সঞ্চিতা দে, শুক্লা রায়, শিপ্রা সাহা, মনি সাহা, সঞ্চিতা দে, শিউলি সরকার, রিনা ভট্টাচার্য, বীণাপাণি দে সহ মন্দিরের সকল ভক্ত পরিবার ও মায়েরা। গ্রোসারী ও আনুষঙ্গিক কাজে সহযোগিতা করেন ধ্রূব চক্রবর্তী, সমর রায়, প্রিয়তোষ দে, তাপস দে, দীপক দাস, ও গোপাল সাহা। পূজার প্রসাদ নিবেদন করেন রনজিত দেব ও নন্দিতা দেব, গোপাল সাহা ও শিপ্রা সাহা, ডা. অশোক সাহা ও জয়শ্রী সাহা, অমর দাস ও পল্লবী দাস, নির্মল পাল ও ডাঃ শান্তা পাল, এবং পরিবারবর্গ। বিজয়া দশমী উপলক্ষে মিষ্টি বিতরন করেন বিপ্লব বনিক ও সাথী বনিক।
পুজায় পুরহিত্য করেন মন্দিরের পূজারি ও শাস্ত্রজ্ঞ পন্ডিত অমল শাস্ত্রী। তাকে সহযোগিতা করেন প্রদীপ ভট্টাচার্য। প্রতিদিনের আরতি পরিচালনা করেন দীপক দাস। প্রনব চক্রবর্তীর সম্পাদনায় এবারো বোধন নামে একটি সচিত্র ও সুখপাঠ্য স্মরণিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় আহবায়ক কমিটি ছাড়াও ছিলেন, শ্যামল চক্রবর্তী, ডঃ দিলীপ নাথ, রঞ্জিত সাহা, অঞ্জন ভট্টাচার্য, তাপস মালো, ডাঃ অশোক সাহা, দীপক কর্মকার, পরিমল কর্মকার, তাপস দে, ধ্রূব চক্রবর্তী, গোপাল সাহা ও অন্যান্যরা। ডটনেট গ্রাফিক্স সহ বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান ও নিউইয়র্ক প্রবাসী বাঙ্গালিরা ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে মহামায়া মন্দিরের আয়োজনকে সার্থক করে তুলেন। মন্দির কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের দুর্গোৎসবে, মহামায়া মন্দির আগামি শুক্র ও শনিবার অর্থাৎ ২৩ ও ২৪ শে অক্টোবর পি, এস-৫০ পাবলিক স্কুলের অডিটোরিয়ামে বর্ধিত কলেবরে আয়োজন করেছে বিজয়া দশমী ও আনন্দ-অনুষ্ঠান। দুই দিনের এই বর্ধিত অনুষ্ঠানের প্রথম দিনে ডালিয়া ও উৎপল চৌধুরীর পরিচালনায় মঞ্চস্থ হচ্ছে মনমাতানো ম্যাগাজিন অনুষ্ঠান ও প্রদীপ দাস রচিত পূর্ণ দৈর্ঘ্য নাটক “রাবন বধ”। শনিবার প্রখ্যাত নাট্যকার জীবন চৌধুরীর গ্রন্থনায় ও গোবিন্দ দাসের পরিচালনায় গীত-নৃত্য-নাট্য “শিব সতী পার্বতী” এবং সবশেষে বিখ্যাত গায়ক, পপ সঙ্গীত শিল্পী এসডি রুবেল এর একক কনসার্টের মাধ্যমে সম্পন্ন হচ্ছে সপ্তাহব্যাপী শারদ মেলার।
শ্রী শ্রী গৌরনিতাই মন্দির
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে গত ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর প্রতিদিনের অনুষ্ঠান সূচীতে ছিলো পূষ্পাঞ্জলী, আরতী, চন্ডী পাঠ, মায়ের বন্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা ম-পে প্রার্থনা ও দেবী দর্শনে মিলিত হন অসংখ্য ভক্ত। ভক্তবৃন্দের উপস্থিতিতে দুর্গোৎসব এক মিলনমেলায় পরিণত হয়। পূজার আয়োজকদের মাঝে -আহ্বায়ক আশীষ রঞ্জন ভৌমিক, সদস্য সচিব বিক্রম দাস (বিপ্লব), কার্যকরী পরিষদের সভাপতি মিলন কর্মকার, সম্পাদক দীপঙ্কর দাস সকলকে শারদীয়া ও বিজয়ার শুভেচ্ছা জানান।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature