সৌদি আরবে অনলাইনে আকামা বদল, ভিসা সেবা চালু এ সপ্তাহে
অনলাইনে আকামা বদল ও ভিসা সংক্রান্ত নানা সেবা এ সপ্তাহে চালু করতে যাচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবশের ইলেক্ট্রনিক সেবার মাধ্যমে এ সুবিধাগুলো নিতে পারবেন অভিবাসীরা। এতে করে মাল্টিপল এক্সিট ও রি-এন্ট্রি ভিসা নেয়া এবং স্পন্সরশিপ বদলের মতো সেবাগুলো নেয়া অনেক সহজ হয়ে যাবে। এ খবর দিয়েছে সৌদি গ্যাজেট। সৌদি আরবের পাসপোর্ট বিভাগের প্রযুক্তি বিষয়ক সহকারী মহাপরিচালক কর্নেল খালেদ বিন হামাদ আল শাইখান জানান, ‘পাসপোর্টে বিভাগের সকল সেবা দেয়ার লক্ষ্যে আবশের ইলেক্ট্রনিক সেবা উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। এতে করে সেবাপ্রত্যাশীদের ব্যক্তিগতভাবে পাসপোর্ট কার্যালয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন হবে না।’ আবশের বর্তমানে সৌদি নাগরিক ও অভিবাসীদের যে সেবাগুলো দিচ্ছে তার মধ্যে রয়েছে: আকামা প্রদান ও নবায়ন, এক্সিট-রিএন্ট্রি ভিসা প্রদান, ছুটির সময় বৃদ্ধি, তথ্য স্থানান্তরকরণ এবং সফর অনুমোদন প্রদান। আল শাইখান জানিয়েছেন, ‘এ সপ্তাহে মাল্টিপল এক্সিট-রিএন্ট্রি ভিসা ও অন্যান্য স্পন্সরের কাছে আকামা বদল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাগুলো চালু করা হবে।’ যাত্রা শুরু করার পর থেকে আবশের এখন পর্যন্ত ৭৮ লাখ ৭০ হাজার আকামা নবায়ন করেছে। নতুন আকামা দিয়েছে ৬০ হাজার। এক্সিট-রিএন্ট্রি ভিসা অনুমোদন দিয়েছে ৮ লাখ ৭ হাজার। ছুটির সময় বৃদ্ধি করেছে ১৩ লাখ ৬২ হাজার। আর ১২ লক্ষাধিক সফর অনুমোদন ইস্যু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ইলেক্ট্রনিক সেবা চালু করার পর থেকে অর্জন অনেক বেশি উল্লেখ করে আল শাইখান বলেন, এতে করে পাসপোর্ট বিভাগের ওপর থেকে চাপ কমেছে। তিনি সকল অভিবাসীদের সৌদি পোস্টের ‘ওয়াসিল’ সেবায় গ্রহণে আহ্বান জানান। এর মধ্য দিয়ে অভিবাসীরা সর্বোচ্চ তিন দিনের মধ্যে তাদের পরিচয়পত্র পাবেন। আল শাইখান জানান, এ সেবার ‘ওয়াসিল’ সেবার পরবর্তী ধাপের মধ্যে থাকবে সৌদি নাগরিকদের কাছে পাসপোর্ট পাঠানো। তিনি আরও বলেন, এখন থেকে শুধু বয়স্ক এবং বিশেষ যতœ প্রয়োজন এমন ব্যক্তিদের পাসপোর্ট কার্যালয়গুলোতে যাওয়ার অনুমতি দেয়া হবে। একইসঙ্গে যেসব ঘটনা আবশের অনলাইন সেবার মাধ্যমে সমাধান করা সম্ভব নয় সেগুলো ব্যাতিক্রম বিবেচিত হবে। মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া