Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মিলেনিয়াম টিভি ইউএসএ’র সংবাদ সম্মেলন : নিউইয়র্কে মিলেনিয়াম টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব ১৪ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: November 3, 2015 | 10:57 PM

Millenniun-tv-usa-1মো. মঞ্জুরুল হক, নিউইয়র্ক: বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মিলেনিয়াম টিভি ইউএসএ’র দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব ১৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। জন্মদিনের এ উৎসব চলবে ১৪ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে রাত ১১ টা পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবে সংশ্লিষ্ট সকলকে অংশ গ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মিলেনিয়াম টিভি ইউএসএ’র নিউইয়র্ক অফিসে স্থানীয় সময় শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় বর্ষপূর্তির নানা কর্মসূচি তুলে ধরা হয়।

Millenniun-tv-usa-2
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর নূর মোহাম্মদ। মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মিলেনিয়াম টিভি ইউএসএ’র চেয়ারম্যান আয়শা সিদ্দিকা নূর ও ডাইরেক্টর ড. মনজুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিলেনিয়াম টিভি ইউএসএ’র ডাইরেক্টর ও সংবাদ উপস্থাপক নিশাত নূর, সিনিয়ার রিপোর্টার মো. মঞ্জুরুল হক, কনসালটেন্ট এম মাহাব, অনুষ্ঠান উপস্থাপক মনিকা রায়, গাজী শাহ জুয়েল, মো. আলী, নার্গিস সুলতানা, এম রহমান, ভিডিও সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে মিলিনিয়াম টিভির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ বলেন, দুই বছর আগে মিলেনিয়াম টিভির যাত্রা শুরু হয় বাংলাদেশ থেকে। মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারেরও অনুমোদিত চ্যানেল। বাংলাদেশী প্রবাসীদের কথা বিবেচনা করে নিউইয়র্কে এর অফিস স্থাপন করা হয়। এখান থেকে প্রবাসীদের সমস্যা সম্ভাবনার কথা বলে চ্যানেলটি। সময়ের পালা বদলে চ্যানেলটি ভবিষ্যতে আরো ভাল করবে এটাই আমাদের প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে  মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর নূর মোহাম্মদ বলেন, আশা করছি জন্মদিনের উৎসব অনুষ্ঠান হবে অত্যন্ত মানসম্পন্ন। তিনি প্রবাসীসহ সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে আমন্ত্রণ জানিয়ে মিলেনিয়াম পরিবারকে সার্বিক বিষয়ে পরামর্শ ও সহযোগিতার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV