Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লং আইল্যান্ড বোর্ড অব রিয়েল্টর্স এর পরিচালক পদে পুনরায় জয়ী হয়েছেন রব চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: November 8, 2015 | 9:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : লং আইল্যান্ড বোর্ড অব রিয়েল্টর্স এর বার্ষিক নির্বাচনে রব চৌধুরী পুনরায় পরিচালক পদে জয়ী হয়েছেন। উৎসবমুখর পরিবেশ ২৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। লং আইল্যান্ডের ২২ হাজার রিয়েল্টর্স এবং ২৪০০ রিয়েল এস্টেট অফিসের সার্বিক কল্যাণ ও স্বার্থ নিয়ে কাজ করে এই সংস্থা। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইনগত অধিকার সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন এ সংস্থার পরিচালকগণ। বিশেষ করে, মূলধারার রাজনীতিকদের সাথে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার নিয়ে যাবতীয় দেন-দরবারের দায়িত্ব হচ্ছে লং আইল্যান্ড বোর্ড অপ রিয়েল্টর্সÑএর। রব চৌধুরী বলেছেন, দায়িত্ব আরো বেড়ে গেল। প্রথমবার যতটা করেছি, এবারও আরো বেশী প্রত্যাশা নিয়েই সকলে আমাকে ভোট দিয়েছেন। আমি সর্বাত্মক চেষ্টা চালাবো রিয়েল এস্টেট সেক্টরের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে কম্যুনিটির সেবার ক্ষেত্র আরো প্রসারিত করতে।
রব চৌধুরী বলেন, ২০ বছর যাবত এ পেশায় রয়েছি। তাই আমার জানা আছে কী ধরনের সমস্যার মধ্য দিয়ে এ পেশার লোকজন দিনাতিপাত করছেন। এদিকে খেয়াল রেখেই বিদ্যমান আইন ঢেলে সাজাতে সক্রিয় হবো। তবে, সবকিছুই করা হবে সকলের পরামর্শক্রমে। অতীতের মত সামনের দিনগুলোতেও কম্যুনিটির আন্তরিক সহায়তা চেয়েছেন রব চৌধুরী।
সিলেটের সন্তান রব চৌধুরী যুক্তরাষ্ট্রে এসেছেন ১৯৮২ সালের ১৫ আগষ্ট। সিটিজেনশিপ নিয়েছেন ১৯৯২ সালে। এরপর তার বাবা বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের চীফ একাউন্ট্যান্ট মতিন চৌধুরী এবং মা হাবিবুন চৌধুরী চলে আসেন এদেশে। এরপর ভাই বোনেরাও এসেছেন। তার বড়ভাই মুকিত চৌধুরীও রিয়েল্টর এবং রাজনীতিক। অপর ভাই মোহাম্মদ আলী হচ্ছেন এনওয়াইপিডির ট্রাফিক সুপারভাইজার। বোন দিলরুবা আকতার, অন্য ভাই এটর্নী মঈন চৌধুরী ও ওয়াসি চৌধুরীও নিজ নিজ পেশায় কৃতিত্ব প্রদর্শন করে চলেছেন এই সিটিতেই। রব চৌধুরীর আরো দু’ভাই রয়েছেন বাংলাদেশে। তারা হলেন মাওলানা গউসউদ্দিন ও এডভোকেট কুতুবউদ্দিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV