বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে মার্কিন ডলারের দাম
জামাল উদ্দীন : বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের দাম কমলেও বাংলাদেশে ব্যতিক্রম। বাংলাদেশে বরং ডলারের বিপরীতে টাকার মান কিছুটা বাড়ানো সম্ভব হলেও তা রফতানিকারকদের স্বার্থে নমনীয় রাখা হয়। রফতানির জন্য কিছুটা প্রণোদনা হিসাবেও এটিকে দেখা হয়। কিন্তু এতে আমদানি করতে গিয়ে বাড়তি ব্যয় যেমন হয়, তেমনি পণ্যের মূল্য বৃদ্ধিতেও এটি সহায়ক। ফলে বাংলাদেশে মুদ্রার প্রকৃতই কার্যকর বিনিময় হার চালু কার্যত সম্ভব হচ্ছে না।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ডলার প্রাপ্তির উত্সগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগ, বৈদেশিক ঋণ সহায়তা, রেমিটেন্স ও রফতানি আয়ের কোনোটাই ঊর্ধ্বমুখী নয়। বিনিয়োগের কথা যদি বলা হয়, তা নির্ভর করে সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা ও বৈশ্বিক অর্থনীতির গতি-প্রকৃতির ওপর। কিন্তু বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং অর্থনীতির ঝুঁকিগুলো বহুলাংশে বিদ্যমান। এসব ঝুঁকি কমাতে না পারলে বিনিয়োগকারীরা বিনিয়োগে উত্সাহিত হবে না। আর সেটি যদি না হয়, তাহলে মূলধন পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। অতীতেও এটি হয়েছে। তাতে টাকার মূল্য আরেক ধাপ অবমূল্যায়ন হবে। কারণ বিনিয়োগ করতে না পারলে উদ্যোক্তারা টাকা ডলারে রাখার জন্য বাইরে পাচার করে দেবে। ইউএনডিপি ও আংকটাডের এক রিপোর্টে বলা হয়েছে, এভাবে বাংলাদেশ থেকে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বাইরে চলে গেছে। যা আমাদের বৈদেশিক সাহায্যের প্রায় সমপরিমাণ।ইত্তেফাক
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া