Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র নির্বাচন ২০ ডিসেম্বর : চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ : ৩০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ১ জনের বাতিল

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: November 29, 2015 | 2:35 PM

ইউএসএনিউজ অনলাইন : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জিবিবিএ) অব নিউইয়র্ক ইন্কের আসন্ন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৬-২০১৭) পরিষদের ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহনের শেষ তারিখ ছিল ২১ নভেম্বর শনিবার রাত ১১টা পর্যন্ত। এদিন নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে (মেঘনা শপিং সেন্টার) শেষ সময় পর্যন্ত মোট ৩১জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোয়ন পত্র জমা দেন। চুড়ান্ত প্রার্থী তালিকায় ৩০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ১ জনের বাতিল হয়। ‘জিকো-তারেক’ প্যানেলের কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ হোসেন মনিনের মনোনয়ন পত্র চুড়ান্ত প্রার্থী তালিকায় বাদ পড়ে।
জেবিবিএ’র এ নির্বাচন প্যানেল ভিত্তিক না বলা হলেও দৃশ্যত: দু’টো পক্ষ নির্বাচনে অংশ নিচ্ছে। ‘জিকো-তারেক’ এবং ‘দিদার-কামরুল’ প্যানেলে বিভক্ত হয়ে ১৫ জন করে মনোনয়নপত্র দাখিল করেন।
এরমধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন (স্বতন্ত্র ১ জন), সহ-সভাপতি (দু’টি) পদের জন্য ৪জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে ২জন এবং ৫টি কার্যকরী পরিষদে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোয়নপত্র জমা দেন। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৪ নভেম্বর রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। ওই সময়ে কেউ মনোয়নপত্র প্রত্যাহার করেন নি। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ২৭ নভেম্বর শুক্রবার রাত ৯টায়। নির্বাচন ২০ ডিসেম্বর রোববার।
জেবিবিএ’র আহ্বায়ক কমিটি/নির্বাচন কমিশনের অন্যতম সদস্য মাহবুব চৌধুরী জানান, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল থেকে জেবিবিএ’র আয় হয়েছে ১৯ হাজার ৮০০ ডলার।
২১ নভেম্বর শনিবার রাতে প্রার্থীরা দৃশ্যত দুটি প্যানেলে বিভক্ত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন প্যানেল ভিত্তিক নির্বাচন না করার কথা ঘোষণা করলেও প্রার্থীদের পক্ষ থেকে ‘জিকো-তারেক’ ও ‘দিদার-কামরুল’ প্যানেলের পক্ষ থেকে জেবিবিএ’র ১৫ সদস্যের কার্যকরী পরিষদের সকল পদেই প্রার্থীতা ঘোষণা করেছেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন।
‘জিকো-তারেক’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি-জাকারিয়া মাসুদ জিকো। বিভক্ত জেবিবিএ’র সভাপতি পদে তিনি দায়িত্ব পালন করেন তিনি। তারেক হাসান খান একই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। এ প্যানেলের সহ সভাপতি-মোহাম্মদ সুরুজ্জামান ও মোল্লা মাসুদ, সাধারণ সম্পাদক-তারেক হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক-আব্দুল কাউয়ুম খান, কোষাধ্যক্ষ-মোহাম্মদ হোসেন মনির, সাংগঠনিক সম্পাদক-আতিকুল ইসলাম জাকির, দপ্তর সম্পাদক-শেখ আলী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মোস্তাফিজুর রহমান মুস্তাফিজ, সংস্কৃতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-হাসান জিলানী। কার্যকরী পরিষদ সদস্য-জাকির মিয়া, আব্দুল আলীম, ঋশীধাম চৌধুরী, এম এ হক ও মোহাম্মদ লিয়াকত আলী।
‘দিদার-কামরুল’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি-আবুল ফজল দিদারুল ইসলাম। এরআগে তিনি বিভক্ত জেবিবিএ’র অপর অংশের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সহ সভাপতি-শাহ নেওয়াজ ও মনসুর চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক-ফাহাদ সোলায়মান, কোষাধ্যক্ষ-মোহাম্মদ সেলিম হারুন, সাংগঠনিক সম্পাদক-শাকিল মিয়া, দপ্তর সম্পাদক-মাহমুদ হোসেন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক-সাজ্জাদ হোসাইন, সংস্কৃতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-রাসেদ আহমেদ। কার্যকরী পরিষদ সদস্য-মোশাররফ হোসেন, মোহাম্মদ আলম, সেবুল দেবনাথ, বাচ্চু ও মোহাম্মদ হাসান। অপরদিকে সাধারণ সম্পাদক পদে এককভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন মাহবুবুর রহমান টুকু।
ওদিকে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। কমিটির কর্মকর্তারা হলেন-সাঈদ রহমান মান্নান, এম এম রহমান, কাজী পারভেজ, মাহবুব চৌধুরী এবং কাজী মন্টু।
ওদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক ইন্কের ২০১৬-২০১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনের তারিখ আগামী ২০ ডিসেম্বর রবিবার। নির্বাচনের মনোয়নপত্র গ্রহণের শেষ তারিখ ছিল ২১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত। এদিন নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় মেঘনা শপিং সেন্টারে শেষ সময় পর্যন্ত সর্বমোট ৩১ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ¦ীতার জন্য মনোয়ন পত্র জমা দেন। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-সভাপতি (দু’টি) পদের জন্য ৪জন, যগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২জন, সাংগঠনিক সম্পাদক ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, প্রচার ও প্রকাশনা সম্পদক পদে ২ জন, সাংস্কৃতিক ও সমাজকল্যান পদে ২ জন, কার্যকরী পরিষদে ১০ জন প্রতিদ্বন্দ্বী তাদের মনোয়ন পত্র জমা দেন। মনোয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২৪ নভেম্বর রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। নির্বাচন কমিশনার মাহবুব চৌধুরী জানিয়েছেন, কেউ মনোয়ন পত্র প্রত্যাহার করেন নি। চুড়ান্ত প্রার্থীর নাম ২৭ নভেম্বর রাত ৯টায় ঘোষনা করা হয়। ‘জিকো-তারেক’ প্যানেলের কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ হোসেন মনিনের মনোনয়ন পত্র চুড়ান্ত প্রার্থী তালিকায় বাদ পড়ে।
জেবিবিএ এনওয়াই এর নির্বাচনকে সুষ্ঠু ও সুচারু রূপে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সকল প্রকার সহযোগিতার বিশেষ অনুরোধ জানিয়েছে কনভেনিং কমিটি/নির্বাচন কমিশন, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই ২০১৬-২০১৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV