Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নরত দুই মেধাবী বাংলাদেশীর বিশেষ কৃতিত্ব

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: December 6, 2015 | 1:11 AM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ন্যাশনাল কমিউনিকেশন এসোসিয়েশনের বার্ষিক কনভেনশনে ইউনিভার্সিটি অব ওকলাহোমায় পিএইচডি অধ্যয়নরত বাংলাদেশের ব্রাক ইউনিভার্সিটির লেকচারার রেহনুমা আহমেদ কেয়া এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটির লেকচারার নাজমুল কবির রনির উপস্থাপিত টপ-পেপারের জন্য উভয়কে সার্টিফিকেট প্রদান করা হয়।

গত ১৯-২২ নভেম্বর অনুষ্ঠিত এই কনভেনশনে রেহনুমা আহমেদ কেয়া তার বিজনেস কমিউনিকেসন্স সংক্রান্ত এবং নাজমুল কবির রনি তার কমিউনিকেসন্স এন্ড ফিউচার্স বিষয়ক কনফারেন্স পেপার উপস্থাপন করেন। তাদের উভয়ের পেপারই টপ-পেপার হিসেবে নির্বাচিত হয়েছিল। এই দুই মেধাবী শিক্ষার্থী ইতিপূর্বেও শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কয়েকবার কৃতিত্ব প্রদর্শন করেন।

রেহনুমা আহমেদ কেয়া ও নাজমুল কবির রনি তাদের কনফারেন্স পেপারে যথাক্রমে মোবাইল অ্যাপ্লিকেশনে কনজিউমার এনগেজমেন্ট এবং ভাইরাল ভিডিও এডভারটাইজমেন্ট বিষয়ক গবেষণা-পত্র তুলে ধরেন।  উল্লেখ্য, নাজমুল কবির রনি ও রেহনুমা আহমেদ কেয়া স্বামী-স্ত্রী। ২০০০ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের বাণিজ্য বিভাগে প্রথম হওয়া রেহনুমা আহমেদ কেয়া লেখক-সাংবাদিক আহমেদ মূসার কন্যা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV