নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির নতুন সদস্য ১৯১৯ জন : সাধারণ সভা ২৭ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম :নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির নতুন সদস্য ১ হাজার ৯১৯ জন। এরমধ্যে আজীবন সদস্য ১০৯ জন এবং সাধারণ ১ হাজার ৮১০ জন। মাসব্যাপি সদস্য সংগ্রহের কর্মসূচি পালনকালে নতুন সদস্য গ্রহন করে সংগঠনটি। এ উপলক্ষ্যে সাত সদস্যদের একটি উপ-কমিটি গঠণ করা হয়। গত ৩ অক্টোবর শনিবার থেকে সদস্য সংগ্রহের কার্যত্রুম শুরু করে। শেষ করে ৮ নভেম্বর শনিবার। সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নিউ ইয়র্কের পাঁচ বরোতে এ সদস্য সংগ্রহ অভিযান চালানো হয়। সদস্য সংগ্রহে কার্যকরী কমিটির বর্তমান-সাবেক কর্মকর্তা ও কমিউনিটির লিডারদের সরব অংশগ্রহন ছিল লক্ষণীয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার জানান, সদস্য সংগ্রহের প্রক্রিয়া সারা বৎসর ব্যাপি থাকলেও কার্যকরী কমিটির সোসাইটিকে গণমূখী করার লক্ষ্যে সদস্য সংগ্রহের ব্যাপক কর্মসূচী হাতে নেয় সংগঠনটি । এ যাত্রায় সোসাইটি ব্যাপকভাবে সফল হয়েছে।
সদস্য ফি ১ বছরের জন্য ১০ ডলার, ২ বছরের ২০ ডলার এবং আজীবন সদস্য ফি ৫০০ ডলার (এ ক্ষেত্রে স্বামী-স্ত্রী প্রযোজ্য)। সদস্য সংগ্রহ অভিযানে সহযোগিতার জন্য সাবেক কর্মকর্তা ও কমিউনিটির লিডারদের প্রতি কৃতজ্ঞা জানান কার্যকরী পরিষদ। পরিষদ মনে করে, বাংলাদেশ সোসাইটির কারো একার নয়, সবার। কমিউনিটির সকলেই সোসাইটির উন্নয়নের অংশীদার। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহমর্মিতা সোসাইটিকে ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত হন সভাপতি পদে আজমল হোসেন কুনু, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার ও গণসংযোগ সম্পাদক মফিজুল ইসলাম ভুইঁয়া (রুমী), সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী, কার্যকরী সদস্য পদে একেএম রফিকুল ইসলাম ডালিম, নাদির এ আইয়ুব, মোহাম্মদ সিরাজুল হক জামাল, নাসির উদ্দিন আহমেদ, আবুল কাশেম চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু। চলতি বছরের ৪ জানুয়ারীতে শপথ ও অভিষেকের মধ্য দিয়ে এ কমিটি কার্যত্রুম শুরু করে।
সংগটনের পক্স থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক সংগঠনের মূল চালিকা শক্তি সদস্য বা জনশক্তি। সদস্য বিহীন সংগঠনের কোন মূল্য থাকে না। সংগঠন সর্বদাই পরিকল্পনার আলোকে সুনিদিষ্ট লক্ষ্য কাজ করে। বাংলাদেশ সোসাইটি এর ব্যতিত্রুম নয়। প্রবাসে বাংলাদেশী কমিউনিটিতে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে সোসাইটির ভূমিকা বরাবরই অগ্রগণ্য।এর মধ্যে বাংলাদেশ সোসাইটি প্রবাসী বাংলাদেশীদের আ¤্রলো সংগঠন ও মিনি পার্লামেন্ট হিসেবে খ্যাতি অজর্ন করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি কমিউনিটির কল্যাণে এ সংগঠন কাজ করে যাচ্ছে। বর্তমানে সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার নেতৃত্বাধীন কার্যকরী পরিষদের গতিশীল নেতৃত্বে সোসাইটি প্রবাসী বাংলাদেশীদের আস্থার প্ল্যাটফর্ম হিসেবে তৈরী করতে সক্ষম হয়েছে। বর্তমান কার্যকরী পরিষদ দায়িত্ব নেওয়ার পর স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার নিয়ে কাজ শুরু করে। এরই অন্যতম হলো সোসাইটিকে গণমূখী ও গতিশীল করার লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযান।
সাধারণ সভা ২৭ ডিসেম্বর:
ওদিকে আগামী ২৭ ডিসেম্বর রবিবার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। গত ১৫ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে যারা সোসাইটির সম্মানিত সদস্যপদ গ্রহন করছেন কেবল মাত্র তাঁরাই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবে বলে জানান সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক মফিজুল ইসলাম ভূইঁয়া (রুমি)।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’