চীনে বিক্রি হচ্ছে বোতলবন্দি বাতাস : এক বোতল ২৮ মার্কিন ডলার
ধোঁয়া-দূষণে ঢেকে গিয়েছে চীন। বিশেষকরে এর রাজধানী বেইজিং-য়ে শ্বাস-প্রশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে। এই সুযোগে মাঠে নেমে পড়েছে কানাডার এক কোম্পানি। চীনে বোতলবন্দি টাটকা বাতাস বিক্রি করছে ভাইটালিটি এয়ার নামের ওই কানাডীয় কোম্পানি। এক বোতল বাতাসের দাম ২৮ মার্কিন ডলার বা ১৮.৫০ পাউন্ড। প্রথম দফায় চীনের বাজারে ৫০০ বোতল বাতাস ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। অর্ডার গিয়েছে আরও ৭০০ বোতলের।
শুনতে অবাক লাগলেও সত্যি। শ্বাস নেওয়ার বাতাসও এবার গ্যাঁটের কড়ি খরচ করে কিনতে হচ্ছে! কয়েক বছর আগেও যেমন বোতলের জল কিনে খাওয়ার কথা ভাবতে পারা যেত না, তেমনই এবার বাজারে বিক্রির জন্য হাজির বোতল-বন্দি বাতাস।
গত ডিসেম্বরেই বায়ূ দূষণের কারণে প্রথম লাল সতর্কতা জারি হয়েছিল চীনের রাজধানী বেইজিং-য়ে। বাতাসে ভাসমান ধূলিকণা ও অন্যান্য ক্ষতিকর গ্যাস এতটাই বেড়ে গিয়েছে যে নির্দিষ্টি সময়ের জন্য শহরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বন্ধ রাখা হয় নির্মাণ কাজ, শহরের রাস্তা থেকে গাড়ির সংখ্যা কমিয়ে ফেলা হয় অনেকটা। প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে বের হতে বারণ করে প্রশাসন।
এই অবস্থাকেই কাজে লাগাতে চীনের বাজারে বোতল ভর্তি বাতাস বিক্রির উদ্যোগ নিয়েছে কানাডার কোম্পানি ভাইটালিটি এয়ার। গত দু-মাস ধরেই চীনে বিজ্ঞাপন করছিল তারা। চীনের অলনাইন শপিং পোর্টাল টাওবাও-য়ে এই বাতাস-বোতল বিক্রি শুরু হতেই কিছুক্ষণের মধ্যেই তা sold out হয়ে যায়।
শুধু কানাডার এই কোম্পানি নয়, চীনের দুষণকে কাজে লাগিয়ে কিছু অতিরিক্ত মুনাফা লুটে নেওয়ার আশায় ঝাংজিয়াং শহরের একটি রেস্তোঁরাও। রেস্তোঁরায় এয়ার পিউরিফায়ার মেশিন বসিয়ে, খাবারের বিলের সঙ্গে অতিরিক্ত চার্জ নিচ্ছে ওই রেস্তোঁরা।
দিল্লিতে বায়ু দূষণ যেভাবে চোখ রাঙাচ্ছে, তাতে কী মনে হচ্ছে? অচিরেই আমাদের দেশেও দেখা যাবে এই দৃশ্য। ইতোমধ্যেই হালফিলে এয়ার পিউরিফায়ার মেশিনের বিক্রি যেভাবে বাড়ছে, তাতে এখনই রাশ না টানলে আমরাও যে এই অবস্থার মুখোমুখি হব, তা বলাই যায়।ইত্তেফাক
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!