Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান বিজয় দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: December 17, 2015 | 7:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ১৬ ডিসেম্বর উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার পূরণে আরও অবদান রাখার প্রতিশ্রুতি প্রদানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
সকালে মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা করা হয়।
সন্ধ্যায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতির পিতার নেতৃত্বে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের দিনগুলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ব্যাপক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয়ের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাঙালিদের ব্যাপক সমাগমে মুখরিত এ আলোচনা অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনেও বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে।
স্থায়ী প্রতিনিধি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বহুমুখী সাফল্যের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাঁকে পুরস্কৃত করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, প্রবাসীরাও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নে সকল প্রবাসী বাঙালিকে আরও অবদান রাখার আহবান জানান।
স্থায়ী প্রতিনিধি সকল প্রবাসীকে তাঁদের নিজ গ্রামে ও শিক্ষাঙ্গনে বিজয় দিবস উপলক্ষ্যে খেলাধুলা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের আহবান জানান। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় আরও গভীরভাবে উদ্বুদ্ধ হবে। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় ব্যাপক অবদান রাখতে সমর্থ হবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্কের এসেম্বলী মেম্বার ডেভিড আই ওয়ারেন, বিশিষ্ট সাংবাদিক বেলাল বেগ, সৈয়দ মাহমুদ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা রূপকল্প ২০২১ বাস্তবায়নে সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নিউইয়র্কের বাংলাদেশ ইন্সস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) পরিবেশিত “বিজয় নিশান উড়ছে ঐ” গীতিআলেখ্য অনুষ্ঠানে আবৃতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV