Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মাইকেল জ্যাকসনের নতুন ইতিহাস!

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: December 18, 2015 | 8:18 AM

মৃত্যুর পরেও নতুন ইতিহাস সৃষ্টি করলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। ১৯৮২ সালে প্রকাশিত তার ‘থ্রিলার’ অ্যালবামটি যুক্তরাষ্ট্রে বিক্রি ছুঁয়েছে ৩ কোটিবারে! যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি রেকর্ড। এছাড়া বিশ্বব্যাপী বিক্রি হয়েছে অ্যালবামটির ১০ কোটিরও বেশি কপি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
গত কয়েক সপ্তাহ ধরে সঙ্গীত তারকা অ্যাডেলের রেকর্ড ভাঙ্গা অ্যালবামটি নিয়ে গণমাধ্যমে আলোড়ন চলছিল। কারণ মাত্র তিন সপ্তাহে তার ‘২৫’ অ্যালবামটির ৫২ লাখ কপি বিক্রি হয়েছে। কিন্তু মাইকেল জ্যাকসন যেন মনে করিয়ে দিলেন তিনি অন্য উচ্চতায় অধিষ্ঠিত, তিনি সর্বকালের সেরা। বুধবার যুক্তরাষ্ট্রের দ্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) ঘোষণা দেয় যে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোন গানের অ্যালবামের ৩ কোটি কপি বিক্রি হয়েছে। সে অ্যালবামটি হলো ‘থ্রিলার’। এছাড়া বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশিবার। সেটিও একটি রেকর্ড। ১৯৮২ সালে প্রথম প্রকাশ হওয়ার পর এ অ্যালবামটি বিলবোর্ডের শীর্ষ ২০০টি অ্যালবামের একেবারে প্রথম স্থান দখল করে রেখেছিল রেকর্ড ৩৭ সপ্তাহ! ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি অ্যালবামটির শৈল্পিক অর্জনও কম নয়। ১২টি গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে ৮টিই দখলে নেয় এটি। এটিও ছিল একটি রেকর্ড! বিলবোর্ডের হট হান্ড্রেড সিঙ্গেলের তালিকার শীর্ষ দশে এ অ্যালবামের ৭টি গান স্থান পেয়েছিল!মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV