বিজয় দিবসে নিউজার্সির প্যাটারসন সিটি হলের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা
ইউএসএনিউজঅনলাইন.কম, প্যাটারসন সিটি: প্রতিবারের মতো এবারও ১৬ ডিসেম্বর ৪৪তম বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা নিউজার্সির প্যাটারসন সিটি হলের সামনে এক সপ্তাহের জন্য উত্তোলন করা হয়। উক্ত অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, প্যাটারসন সিটির মেয়র জয়ী টরেস, পেট লেপোর, জন বারটলেট, কাউন্সিলম্যান মোঃ আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড গ্ল্যাম ও বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্যাটারসন সিটির মেয়র জয়ী টরেস সিটির পক্ষ থেকে কনসাল জেনারেল শামীম আহসানের কাছে প্রক্লেমেশন হস্তান্তর করেন। পরে সকলকে সঙ্গে নিয়ে মেয়র পতাকা উত্তোলন করেন। এক সপ্তাহের জন্য বাংলাদেশের জাতীয় পতাকা সিটি হলের সামনে যুক্তরাষ্ট্রের পতাকার সঙ্গে উড়তে থাকবে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া