Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পিপলএনটেকের জব সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: December 18, 2015 | 5:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : পিপলএনটেকের প্রধান নির্বাহী আবু বকর হানিপ বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়ন হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। কোন ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে পিপল এন্ড টেক কাজ করছে না। কমিউনিটির উন্নয়নই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এজন্য তিনি কমিউনিটির সকলকে পিপল এন্ড টেককে সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান। গত রোববার ব্রুকলিনে পিপলএনটেকের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক জব সেমিনারে তিনি এ কথা বলেন।
আবু বকর হানিপ বলেন, পিপলএনটেক প্রতিষ্ঠা করা হয়েছে একটি স্বপ্ন থেকে। অন্য দেশের লোকজন যুক্তরাষ্ট্রে আইটি সেক্টরে যখন ঘোড়া দাবড়াচ্ছে তখন বাংলাদেশীরা কেন পারবে না? এই চিন্তা থেকেই আমরা এই প্রতিষ্ঠান গড়ায় ব্রতী হই। পিপলএনটেক প্রতিষ্ঠার পর থেকে শত শত বাংলাদেশী সত্যিকার আমেরিকান হওয়ার স্বপ্ন সাধ আস্বাদনের সুযোগ পেয়েছে। যারা এক সময় ইয়েলো ক্যাব বা রেস্টুরেন্টের কাজ করাকেই নিজেদের নিয়তি মনে করতেন তারা এখন কর্পোরেট অফিসে লক্ষ লক্ষ ডলার বার্ষিক বেতনের চাকরি করছেন। এতে একদিকে যেমন নিজেদের জীবনের ভাগ্যের চাকা বদলেছে ঠিক তেমনি দেশের উন্নয়নেও তারা অবদান রাখতে সক্ষম হচ্ছেন। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। একজন বাংলাদেশীর উপার্জন একটি পরিবারকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করছে।
তিনি বলেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। যত ঘাত-প্রতিঘাতই আসুক না কেন পিপলএনটেক তার ইপ্সীত লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। পিপলএনটেক গত ১৪ বছর ধরে দক্ষ জনবল তৈরিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
এ অনুষ্ঠানে কম্যুনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সহ নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী, পিপলএনটেক থেকে চাকুরী প্রাপ্ত কন্সালট্যান্ট এবং স্কলারশিপ প্রাপ্ত ছাত্র ছাত্রী বৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে পিপল এন্ড টেক ও আবু বকর হানিপের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে এটাকে অনুকরণীয় বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে লটারি বিজয়ের মাধ্যমে একজন বাংলাদেশী ৪ হাজার ডলারের স্কলারশিপ অর্জন করেন।
অনুষ্ঠানে জানান হয়, পিপলএনটেক-এর মাধ্যমে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমেরিকার আইটি শিল্পে চাকরি পেয়েছে প্রায় ৪ হাজার মানুষ। এদের বেশিরভাগেরই প্রয়োজনীয় শিক্ষা থাকার পরও কর্মরত ছিলেন বিভিন্ন ধরনের অড জব-এ এবং স্বল্প আয়ের চাকরিতে। এরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পিপলএনটেক সম্পর্কে জানতে পেরে প্রতিষ্ঠানের সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিপের কাছে আসেন। জনাব হানিপ তার পরিশ্রমলব্ধ অভিজ্ঞতা থেকে তাদেরকে পথ দেখান। এ ক্ষেত্রের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত কমিউনিটির মানুষের কাছে তুলে ধরতে পিপলএনটেক গত ১৩ ডিসেম্বর ব্রুকলিন ক্যাম্পাসে একটি জব সেমিনারের আয়োজন করেছিল। জব সেমিনারে ইঞ্জিনিয়ার আবু হানিপ তার বক্তব্যে উল্লেখ করেন যে আমেরিকার আইটি পেশার ক্ষেত্রে চাহিদা অনুযায়ী নেই দক্ষ জনবল। চাহিদা এবং সরবরাহের ক্ষেত্রে রয়েছে বিশাল ঘাটতি। পিপলএনটেক এই ঘাটতি পূরণের লক্ষ্যে গত ১৪ বছর ধরে দক্ষ জনবল তৈরিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
খুব শিগগিরই পিপলএনটেক পেনসিলভানিয়াতে তাদের নতুন ক্যাম্পাস উদ্বোধন করতে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV