Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘের সামনে প্রদর্শনের জন্য ‘একুশে’ ও ‘স্বাধীনতা স্তম্ভ’ শীর্ষক ভাস্কর্য নির্মাণের জন্য ধারণাপত্র আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: December 21, 2015 | 12:17 AM

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : জাতিসংঘের সামনে প্রদর্শনের জন্য ‘একুশে’ ও ‘স্বাধীনতা স্তম্ভ’ শীর্ষক ভাস্কর্য স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাস্কর্যটি নির্মাণের জন্য আহ্বান করা হয়েছে ধারণাপত্র। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘মুক্তধারা ফাউন্ডেশন’ নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে ২০১৬ সালে বর্ণাঢ্য মেলা ও উৎসবের আয়োজন করছে। আন্তর্জাতিক বলয়ে ‘অমর একুশে’ পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘মুক্তধারা ফাউন্ডেশন’ আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী এক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখ্য, উত্তর আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে শহিদ মিনার নির্মাণ করে অভিবাসী বাঙালিরা ১৯৯২ সাল থেকে ‘অমর একুশে’-র প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছেন। ‘বাঙালির চেতনা মঞ্চ’ ও ‘মুক্তধারা ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে প্রতিবছর এই কর্মসূচি পালন করা হয়।
আন্তর্জাতিক বলয়ে মাতৃভাষা দিবস উদযাপনের ২৫ বছর প্রস্তুতি কমিটি ২০১৬ এর প্রধান সমন্বয়কারী বিশ্বজিত সাহা জানান, বাংলার বাইরে বাঙালিদের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘মুক্তধারা ফাউন্ডেশন’ ২০১৬ সালে বর্ণাঢ্য মেলা ও উৎসবের আয়োজন করছে। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী জাতিসংঘ সদরদপ্তরের সামনে ‘একুশে আমার অহঙ্কার’ শীর্ষক একটি আন্তর্জাতিক ভাস্কর্য স্থাপনেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাস্কর্যটি নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন রাজ্যে ভ্রাম্যমাণ প্রদর্শনের ব্যবস্থা করা হবে। ভাস্কর্য নির্মাণের জন্য সৃজনশীল শিল্পীদের কাছ থেকে ধারণাপত্র ও ড্রয়িং আহ্বান করা হচ্ছে। বিশিষ্ট শিল্পী ও সুধীজন নির্বাচিত ভাস্কর্যের জন্য উপযুক্ত সম্মানী ও সনদপত্র দেওয়া হবে।
স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘স্বাধীনতা স্মৃতিস্তম্ভ’ শীর্ষক আরেকটি ভাস্কর্য মার্চ মাসে জাতিসংঘ সদরদপ্তরের সামনে স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত ভাস্কর্যটিও নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন রাজ্যে ভ্রাম্যমাণ প্রদর্শনের ব্যবস্থা করা হবে। ভাস্কর্য নির্মাণের জন্য সৃজনশীল শিল্পীদের কাছ থেকে ধারণাপত্র ও ড্রয়িং আহ্বান করা হচ্ছে। বিশিষ্ট শিল্পী ও সুধীজন নির্বাচিত ভাস্কর্যের জন্য উপযুক্ত সম্মানী ও সনদপত্র দেওয়া হবে।
প্রস্তাবিত ধারণাপত্র ও ড্রয়িং ১৫ জানুয়ারি ২০১৬ এর মধ্যে ই-মেইলে পাঠাতে অনুরোধ করা হচ্ছে। ই-মেইলঃ [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ