Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের নির্বাচনে জিকো সভাপতি, তারেক সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: December 21, 2015 | 9:23 AM

ইউএসএনিউজ অনলাইন : নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের সর্ব বৃহত সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ) এর নির্বাচনে জাকারিয়া মাসুদ জিকো সভাপতি এবং তারেক হাসান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০ ডিসেম্বর রোববার উৎসব মুখর পরিবেশে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বহুল আলোচিত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাররা দিনব্যাপী আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচিত করেন। নির্বাচনে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের কার্যকরী কমিটির ১৫টি পদে সর্বমোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দুটো প্যানেল জিকো-তারেক পরিষদ ও দিদার-কামরুল পরিষদ এবং সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান টুকু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জেবিবিএ’র এ নির্বাচনে ২৫৭ জন ভোটারের মধ্যে ২৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শুরু হয় এ দিন সকাল ১১টায় এবং শেষ হয় রাত ৮ টায়। ভোট গণনা শেষে এদিন গভীর রাতে নির্বাচন কমিশন নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টি পদের ফলাফল ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির সদস্য পদে ঋষিধাম চৌধুরী এবং মোহাম্মদ আলী ১২০ টি করে ভোট পাওয়ায় এ পদে নির্বাচন কমিশন ফলাফল স্থগিত করেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জিকো-তারেক পরিষদ সভাপতি, ১ জন সহ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করে। অন্যদিকে দিদার-কামরুল প্যানেল ১ জন সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ৭টি পদে জয়লাভ করে। সদস্য পদে যে ২ জন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন তারা উভয়ই জিকো-তারেক পরিষদের প্রার্থী।
নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অন্যতম সদস্য কাজী মন্টু। এই সময় নির্বাচন কমিশনের সদস্য সাইদ রহমান মান্নান, এম এফ রহমান, মাহবুব চৌধুরী, পারভেজ কাজী, উভয় প্যানেলের সভাপতি প্রার্থী জাকারিয়া মাসুদ জিকো, আবুল ফজল দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী তারেক হাসান খান, কামরুজ্জামান কামরুল, মাহবুবুল রহমান টুকুসহ উভয় প্যানেলের নির্বাচনী এজেন্টরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে সর্বোচ্চ ১৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাকারিয়া মাসুদ জিকো, তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আবুল ফজল দিদারুল ইসলাম পেয়েছেন ১০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে তারেক হাসান খান ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান কামরুল পেয়েছেন ৯৪ ভোট এবং অপর প্রার্থী মাহবুবুর রহমান টুকু পেয়েছেন মাত্র ৩৭ ভোট। সহ সভাপতি পদে মোহাম্মদ শাহ নেওয়াজ ১৪৭ ভোট এবং মোল্লা মাসুদ ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মনসুর আলম চৌধুরী ৯০ ও সুরুজ্জামান ৮৩ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফাহাদ রাজভিন সোলায়মান ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আব্দুল কাইয়ুম খান পেয়েছেন ১১৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ হোসেন পেয়েছেন ১১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম, ১০২ ভোট পেয়ে পরাজিত হন সাকিল মিয়া, সাংস্কৃতিক সম্পদক পদে ১৩৬ ভোট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসাইন জিলানী। তার প্রতিদ্বন্দ্বি রাশেদ আহমেদ পেয়েছেন ১০৪ ভোট। প্রচার সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন নির্বাচিত হন ১৩১ ভোট পেয়ে। এ পদে ১০৬ ভোট পেয়ে পরাজিত হন মোস্তাফিজুর রহমান। দপ্তর সম্পাদক পদে মাহমুদ হোসেন বাদশা নির্বাচিত হয়েছেন ১৩৫ ভোট পেয়ে, তার প্রতিদ্বন্দ্বি শেখ আলী পেয়েছেন ১০৬ ভোট। কার্যকরী সদস্য পদে ১২৯ ভোট পেয়ে কামরুজ্জামান বাচ্চু, ১২৬ ভোট পেয়ে এম হোসাইন, ১২৩ ভোট পেয়ে এস এম এ হাসান এবং সমান সংখ্যক ভোট পেয়ে আব্দুল আলিম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী এবং বিজিত সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী ভোটার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এসময় তারা জেবিবিএর উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV