নিউইয়র্কের ব্রঙ্কসে উৎসবমুখর পরিবেশে সম্মিলিত ভাবে মহান বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজ অনলাইন : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে উৎসবমুখর পরিবেশে সম্মিলিত ভাবে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। গত ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পার্কচেষ্টারের ‘গোল্ডেন প্যালেসে’ নতুন প্রজন্মের শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি এবং সম্মিলিত বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ শামীম মিয়া, সদস্য সচিব সাহেদ আহমদ এবং মনিকা মন্ডল এর যৌথ পরিচালনায় আলোচনা সভা শুরু হয়।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা আবু কাওসার চিশতি, গীতা পাঠ করেন রতন কুমার চক্রবর্তী। সভায় ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর স্বাধীনতা আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ অসুস্থ ও পঙ্গুত্ব বরণকারী মুক্তিযোদ্ধাদের আশু রোগ মুক্তি কামনা করা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর খলিলুর রহমান ও সেবুল খান মাহবুব।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কী নোট স্পিকার মূলধারার রাজনীতিক মো. এন মজুমদার, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আব্দুস শহীদ, প্রধান সমন্বয়কারী আব্দুল হাসিম হাসনু, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, জুনেদ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, কফিল আহমদ চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা সৈয়দ মুজিবুর রহমান, সিরাজ উদ্দিন সোহাগ, মুক্তিযোদ্ধা আবু লেইছ চৌধুরী, মোঃ আব্দুল মুহিত, মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, আহবাব হোসেন চৌধুরী, এমরান শাহ রন, ড. নুরুল আমিন পলাশ, মির্জা মামুনুর রশিদ, দেবব্রত পোদ্দার, মঞ্জুর চৌধুরী জগলু, জোসেফ চৌধুরী, জামাল হোসাইন, আজাদুর রহমান, আফসানা আমিন প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্ট্রেট ডিস্ট্রিক্ট ৮৭ এর এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা অফিসের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা সার্টিফিকেট (সাইটেশান) প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, ব্রঙ্কস সোসাইটির প্রাক্তন সভাপতি মাহবুব আলম, মোঃ নুরুল এহিয়া প্রমুখ।
অনুষ্ঠানে নতুন প্রজন্মের বাংলাদেশী আমেরিকানদের বাংলা কবিতা আবৃত্তি সকলকে বিমোহীত করে। অনুষ্ঠানে বিজয় গীতির কাব্য পাঠ করেন কবি জুলি রহমান। এছাড়াও সংগীত পরিবেশন করেন চ্যানেল আই’র সেরা কণ্ঠ শিল্পী কৃষ্ণা তিথি, প্রখ্যাত শিল্পী বীনা মজুমদার, শিল্পী শম্পা জামান ও ন্যান্সী খান। তাছাড়াও ব্রঙ্কস পূজা কমিটির সঙ্গীত শিল্পীরা কোরাস গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন তৌফিকুর রহমান ফারুক, দিদারুল ইসলাম, মোঃ শামীম আহমদ, শফিকুর রহমান, মোঃ আলী রাজা, সামাদ মিয়া জাকের, মনসুর রহমান, মোঃ আলী, হুমায়ুন আহমদ এবং প্রদীপ বৈদ্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল বাছির খান, রেক্সনা মজুমদার, মাকসুদা আহমেদ। মিডিয়া পার্টনার টাইম টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫-১০ বছরের মধ্যে সামিয়া আক্তার, মোঃ ইহশাম ও মাহিদ রহমান যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করে। ১০-১৬ বছরের মধ্যে প্রমা আক্তার, সামিয়া চৌধুরী, শ্রেয়া সরকার যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করে।
উল্লেখ্য, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার সকল প্রাইজ স্পন্সর করে পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলিটি। অনুষ্ঠানে গ্রান্ড স্পন্সর ছিলেন পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসী ও তার কর্ণধার মি: গৌরব কুঠারী। আরো স্পন্সর ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বিএসিসি প্রেসিডেন্ট মো. এন মজুমদার, ডা. রেজা চৌধুরী, ডা. বাবলু কুমার বসাক, আল-আকসা গ্রোসারী, মামুন’স টিউটোরিয়াল, প্রিমিয়াম রেষ্টুরেন্ট, বাংলা টাউন সুপার মার্কেট, বেঙ্গল টেং এন্ড প্যারালিগেল, জিল্লুল হক এন্ড বেঙ্গল এক্সপ্রেস, সিরাজুল ইসলাম চঞ্চল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাহবুব আলম, বিশিষ্ট ব্যবসায়ী রিছফা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সৌজন্যে ফ্রি ফ্লু শর্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে যৌথভাবে আয়োজনে ছিল বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন, সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস, সুনামগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্ক, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন্ক, জগন্নাথপুর ডেভলপমেন্ট কর্পোরেশন ইন্ক, বিশ্বনাথ প্রবাসী কল্যান সমিতি, ব্রঙ্কস পূজা কমিটি, সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস ইউএসএ ইন্ক, রাধাকৃষ্ণ সেবক সংঘ, ওয়েষ্টচেষ্টার স্কয়ার ওমেনস এসোসিয়েশন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!