স্থায়ীভাবে আমেরিকা থেকে দেশে ফিরছেন মোনালিসা!
ডেস্ক রির্পোট: বিয়ে করে আমেরিকা প্রবাসী হওয়ার পর মিডিয়া থেকে দূরে রয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা।দীর্ঘদিন কাজ না করলেও মোনালিসার জনপ্রিয়তা কমেনি এতটুকু। মোনালিসার ফেরার অপেক্ষায় অধীর হয়ে আছেন ভক্তরা।এবার বুঝি ভক্তদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কারণ স্থায়ীভাবেই আমেরিকা থেকে দেশে ফিরছেন মোনালিসা।এমনটাই জানা গেছে মোনালিসার ঘনিষ্ঠসূত্রে।
২০১৪ সালে আমেরিকা প্রবাসী স্বামী ফাইয়াজ শরীফকে ডিভোর্স লেটার দেওয়ার পর থেকেই মোনালিসা বলে আসছিলেন যে আইনগত জটিলতা মিটিয়ে তিনি শিগগীরই দেশে ফিরবেন। কিন্তু তার আর ফেরা হচ্ছিল না। কারণ আইনগত জটিলতা কোনোভাবেই শেষ করতে পারছিলেন না মোনালিসা। তবে আগামী ৬ মাসের মধ্যে আটইনগত সমস্ত ঝুট-ঝামেলা শেষ হতে চলেছে। ঝামেলা মিটে গেলেই আগামী বছরের জুন মাসের দিকে দেশে ফিরবেন তিনি। মোনালিসা জানিয়েছেন দেশে ফিরে আবারও আগের মতোই মডেলিং ও অভিনয়ে নিয়মিত হবেন তিনি। (প্রিয়.কম)
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া