নিউইয়র্কে সাউ এলামনাই’র অভিষেক : নতুন কমিটির মিজান সভাপতি ও কিরণ সম্পাদক
নিউইয়র্ক : শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই ইউএসএ ইনক (সাউ এলামনাই) এর নতুন কার্যকরী কমিটির ২০১৬-২০১৭ অভিষেক ও ফ্যামিলি রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে গত ২৬ ডিসেম্বর। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বিত করেন বিদায়ী সাধারণ সম্পাদক মীর ফরিদ উদ্দীন আহমেদ। নতুন কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন বিদায়ী সাধারণ সম্পাদক। কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন নির্বাচন কমিটির আহ্বায়ক কৃষিবিদ আসুদুল বাকী। এসময় সংগঠনের নতুন কমিটির সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিরণ তাদের দায়িত্বভার গ্রহণ করেন। কমিউনিটির পরিচিত মুখ সৈয়দ মিজানুর রহমান নিউইয়র্ক সিটির হাউজিং অর্থরিটিতে কর্মরত রয়েছেন। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিরণ নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এগারো সদস্যের কমিটির কর্মকর্তারা আগামীতে দেশে ও প্রবাসে বসবাসরত কৃষিবিদ, কৃষি বিজ্ঞানীদের সাহায্য সহযোগিতা, বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। নতুন কমিটির অন্য সদস্যারা হলেন মনোয়ারুল ইসলাম সহ সভাপতি, সেকেন্দার আলী যুগ্ম সাধারণ সম্পাদক, আনিসুল হক সোহেল সাংগঠনিক সম্পাদক, তানভীর সিদ্দিকী রনি অর্থ সম্পাদক, শওকত আহমেদ সাংস্কৃতিক সম্পাদক, তপতী রায়, এম এ মামুন, যুগল কিশোর নাথ ও বিধান চন্দ্র পাল সদস্য নির্বাচিত হন।
৫ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠিত হয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই ইউএসএ ইনক। এ সংগঠনের সদস্যরা যুক্তরাষ্ট্রের স্টেট, ফেডারেল ও সিটির বিভিন্ন বিভাগে দক্ষতার সাথে কাজ করছেন। উজ্জ্বল করছেন বাংলাদেশের ভাবমূর্তি তাদের দক্ষতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে। শেরে বাংলা এলামনাই’র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাদেরই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সেলিম আখতার। বিশেষ অতিথি ছিলেন আসাদুল বাকী, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন জামাল উদ্দিন হোসেন, সুলতান শাহরিয়ার, আওলাদ হোসেন, ওয়াহিদুর রহমান চৌধুরী, মুনির চৌধুরী, অধ্যাপক হাসিমুল এহসান মুকুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোয়ারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন যুগল কিশোর নাথ, শওকত আহমেদ ও রেজাউল করিম রেজা। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিদ আবুল কালাম আজাদ, রাজনৈতিক আবু তালেব চান্দু, মেটলাইফের পরেশ শাহা, কৃষিবিদ ড. গোলাম সামদানি তরফদার, সৈয়দ মিজানুর রহমান, আমিনুল ইসলাম জিয়া, আসাদুজ্জামান কিরণ ও সেকেন্দার আলী। অনুষ্ঠানে চাকরি, সমাজ সেবা ও সাংগঠনিক কর্মকান্ডে অবদান রাখার জন্য ৯ জন ব্যক্তিকে সংগঠনের পক্ষ থেকে পদক (ক্রেষ্ট) প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন, শেখ আল মামুন, শাহাবুদ্দিন টিটু, মীর ফরিদ উদ্দীন আহমেদ, হাশিমুল এহসান মুকুল, সেকেন্দার আলী, যুগল কিশোর নাথ, শওকত আহমেদ, রেজাউল করিম ও হাসামুজ্জামন ফিরোজ।
অনুষ্ঠানে বক্তারা সাউ এলামনাই’র বিভিন্ন সাফল্য ও কল্যাণমূলক কর্মকান্ডের বিষয়টি উপস্থাপন করেন। বিদায়ী কমিটির সভাপতি শাহাবুদ্দিন টিটু ও সাধারণ সম্পাদক মীর ফরিদ উদ্দীনের ত্যাগ ও অবদানের মধ্য দিয়েই ‘সাউ’ এলামনাই প্রবাসে একটি আদর্শ সংগঠন হিসেবে বিকশিত হয়েছে। এ ফ্যামিলি রি-ইউনিয়নে টেক্সাস, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড থেকে সদস্যরা এসে যোগ দেন। কৃষিবিদ বিধান চন্দ্র পালের কন্যার নৃত্য ও কৃষিবিদ বিপ্লব সেন গুপ্তের সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্বের। প্রধান আকর্ষণ ছিল বিপার নৃত্য পরিবেশনা ও ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ান সঙ্গীত শিল্পী লিজার সঙ্গীত। মধ্যরাত অবধি অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। সংগঠনটি সদস্যদের ডাইরেক্টরিসহ একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং নিউইয়র্ক সিটির মেয়রের শুভেচ্ছা রয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!